1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
নতুন নতুন বিল্ডিং তৈরী করলে হবেনা। ভালো ভাবে শিক্ষা দিতে হবে- আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী এমপি। বিরলে মধ্যরাতে মুরগীর ফার্মে আগুন। ৯ লক্ষাধিক টাকা ক্ষতি। বিরলে ধর্মপুর ফরেস্ট বীটের বেহাত হওয়া ২০৮ একর জমি উদ্ধার করে রীতিমত সাড়া ফেলেছেন সাহসী বীট কর্মকতা মহসীন আলী আগামী সপ্তাহে বাজারে আসবে বিরলের লিচু বিরলে স্কাউটিং উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত বিরলে এবার ৫৩ হাজার ৪৬৮টি গরু, মহিষ, ছাগল ও ভেড়া মোটাতাজাকরণ করা হচ্ছে বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো ও রাস্তাঘাটের মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে-এমপি সাদিক। খাল খননের মাধ্যমে কৃষকরা উপকৃত হবে…সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি। বিরলে হানিফ কোচের চাপায় পৃষ্ঠ হয়ে এক শিশুর মৃত্যু বিরলে এবার লিচুর ফলন নেই বাগান গুলোতে

নতুন নতুন বিল্ডিং তৈরী করলে হবেনা। ভালো ভাবে শিক্ষা দিতে হবে- আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী এমপি।

  • প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১১৫ বার

বিরল দর্পণ ডেস্ক:
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব থেকে বেশী শিক্ষার বিষয়ে গুরুত্ব দিয়েছেন। সারাদেশের প্রাথমিক বিদ্যালয় গুলিতে ছাত্র-ছাত্রীদের বিনা পয়সায় স্কুল ড্রেস তৈরী করে দেওয়া সহ সকল ধরণের উন্নয়ন, সুযোগ সুবিধার ব্যবস্থা করবেন।

তিনি বলেন, শিক্ষার মান উন্নয়ন করতে হলে নতুন নতুন বিল্ডিং তৈরী করলে হবেনা। ভালো ভাবে শিক্ষা দিতে হবে। তাহলেই শিক্ষার ভিত্তি মজবুত হবে।
গতকাল বুধবার বিকালে বিরল পৌর এলাকার ব্রম্মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, প্রধান শিক্ষক সমিতির নব নির্বাচিত সদস্যদের পরিচিতি, সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন।

তিনি বলেন, গত ১২ তারিখ জাতীয় নির্বাচনে আপনারা সুন্দর ভাবে দায়িত্ব পালন করেছেন বিধায় সুন্দর নির্বাচন হয়েছে। এই নির্বাচনে সাধারণ ভোটাররা নিজ নিজ পছন্দ অনুযায়ী ভোট দিতে পেরেছে। তাই সুন্দর ভোট অনুষ্ঠিত হয়েছে। এজন্য আমরা সংসদ সদস্য হয়েছি।

তিনি আরো বলেন, গত ১৮ সালে এই সুযোগটা ছিলোনা। আপনারা শিক্ষকরাই ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু আপনারা সেই নির্বাচন বাধাগ্রস্থ হয়েছিলেন। সেজন্যই জন গনের ভোটটা বাস্তবায়ন হয় নাই।

প্রধান শিক্ষক সমিতির নব নির্বাচিত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও নলদিঘী-মাটিয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম এর সঞ্চলনায়, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও ব্রম্মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ আল মিনার রকেট।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা শাখার সভাপতি এরশাদ্দুজ্জামান মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম বাদশা, তাঁতী দলের আহ্বায়ক লুৎফর রহমান ও পৌর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) আসাদুল হক হিরা প্রমুখ।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট