1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিরলে এবার লিচুর ফলন নেই বাগান গুলোতে বিরলের আহিদুলের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি, বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত বিরলে ৩৬৬ বোতল যৌন উত্তেজক সিরাপ’সহ একজন আটক বিরলে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ একজন আটক বিরলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন বিরল পৌরএলাকার বিভিন্ন স্থানের উন্নয়ন মূলক কাজের সংষ্কার ও নতুন স্থাপনের জন্য পৌর প্রশাসক বরাবরে জনগনের পক্ষে লিখিত আবেদন বিরলে পেট্রোল পাম্প মালিক, ম্যানেজার এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসারদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত পুলিশ পরিদর্শক হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান

বিরলে এবার লিচুর ফলন নেই বাগান গুলোতে

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার

বিরল দর্পণ ডেস্কঃ

দিনাজপুরের বিরলের বিখ্যাত লিচু নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন কৃষক ও বাগানীরা। বৈরী আবহাওয়ার কারনে এবার লিচুর ফলন নেই বাগান গুলোতে। যতটুকু ফলন এসেছে, সেটুকু বাঁচাতেই বাগানে এখন ব্যস্ত সময় পার করছেন চাষীরা। তবে দাম ভাল পেলে ক্ষতি কিছুটা কাটিয়ে উঠবে বলে জানিয়েছেন তারা। স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে লিচু চাষিদের কারিগরি সহযোগিতা প্রদান করা হচ্ছে। উৎপাদন খরচ কমাতে কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী কিটনাশক স্প্রে করার পরামর্শ সংশ্লিষ্টদের।

লিচুর রাজধানী দিনাজপুরের বিরল উপজেলার বিভিন্ন বাগানে গিয়ে দেখা যায়, গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে সবুজ রঙ্গের লিচু। এ উপজেলায় ছোট-বড় আড়াই হাজার হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। যা থেকে প্রতিবছর লিচু উৎপাদন হয় প্রায় ১৫ হাজার মেট্রিক টন। উপজেলার ১২টি ইউনিয়নে ও ১টি পৌরসভায় লিচুর বাগান বেশি রয়েছে। মাদ্রাজী, বম্বাই, বেদানা, চায়না থ্রী, হাড়িয়া, কাঁঠালীসহ বিভিন্ন জাতের লিচু হয় এখানে।
এবার আবহাওয়া অনুকুলে না থাকায় লিচুর ফলন নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন চাষী ও বাগানীরা।
এছাড়াও ফলনের সাথে সাথে লিচুর লক্ষমাত্রা নিয়েও রয়েছে সঙ্কা। অসময়ে বৃষ্টিপাতসহ শীলা পড়ে নষ্ট হয়ে গেছে উপজেলার বেশিরভাগ বাগানের লিচু। পাশাপাশি দিন দিন বৃদ্ধি পাচ্ছে উৎপাদন খরচ।
কৃষক ও বাগান চাষীরা জানান, কৃষকের এবার মরার উপর খারার ঘা হয়ে দাড়িছে। তবে যতটুকু ফলন রয়েছে দাম ভাল পেলে ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে উঠবেন বলে জানালেন তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা রুমান আক্তার জানান,
লিচুর ফলন বৃদ্ধির জন্য স্থানীয় কৃষি অফিস থেকে কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে। সেই সাথে লিচুর উৎপাদন খরচ নিয়ন্ত্রনে রাখতে নিয়মানুযায়ী কিটনাশক স্প্রে করার পরামর্শ দিলেন এই কৃষি কর্মকর্তা।

বাজারে লিচু আসতে এখনো মাসখানেক বাকি। তাই লিচু চাষীদের লোকসানের মুখ থেকে বাঁচাতে বাজার ব্যবস্থাপনাসহ লিচু রপ্তানীর জন্য এখন থেকেই সরকারী বেসরকারী ভাবে পরিকল্পনার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট