1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিরলে মধ্যরাতে মুরগীর ফার্মে আগুন। ৯ লক্ষাধিক টাকা ক্ষতি। বিরলে ধর্মপুর ফরেস্ট বীটের বেহাত হওয়া ২০৮ একর জমি উদ্ধার করে রীতিমত সাড়া ফেলেছেন সাহসী বীট কর্মকতা মহসীন আলী আগামী সপ্তাহে বাজারে আসবে বিরলের লিচু বিরলে স্কাউটিং উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত বিরলে এবার ৫৩ হাজার ৪৬৮টি গরু, মহিষ, ছাগল ও ভেড়া মোটাতাজাকরণ করা হচ্ছে বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো ও রাস্তাঘাটের মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে-এমপি সাদিক। খাল খননের মাধ্যমে কৃষকরা উপকৃত হবে…সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি। বিরলে হানিফ কোচের চাপায় পৃষ্ঠ হয়ে এক শিশুর মৃত্যু বিরলে এবার লিচুর ফলন নেই বাগান গুলোতে বিরলের আহিদুলের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি, বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বিরলে মধ্যরাতে মুরগীর ফার্মে আগুন। ৯ লক্ষাধিক টাকা ক্ষতি।

  • প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৩ বার
Oplus_131072

বিরল দর্পণ ডেস্কঃ

দিনাজপুরের বিরলে মধ্যরাতে একটি মুরগীর ফার্মে আগুন লেগে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই ফার্ম মালিকের প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ফার্ম মালিকের নাম মাহাবুব আলম (৬০)। সে উপজলার ৭নং বিজোড়া ইউপি’র জুগিহারি গ্রামের মৃতঃ আমীর আলীর ছেলে। সে বিরল বাজারের একজন প্রতিষ্ঠিত মুরগী ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দিবাগত রাত প্রায় ২ টার দিকে ফার্ম মালিক মাহাবুব আলমের বিরল পৌর শহরের শংকরপুর এলাকার বিরল-ধুকুরঝাড়ী পাকা সড়কের পাশে থাকা মুরগীর ফার্মে হঠাৎ করেই আগুন লেগে ফায়ার সার্ভিস আসার পূর্বেই সব কিছু পুড়ে ছাঁই হয়ে যায়।
ফার্ম মালিক মাহাবুব আলম জানান, আগুনে আমি নিঃস্ব হয়ে গেছি। আমার ফার্মে যে নিরাপত্তা ছিল, তাতে করে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে না। কেউ হয়তো শত্রুতাবশত ফার্মের পিছন দিক থেকে এই আগুন লাগানোর কাজটি করেছে। আগুনে আমার ফার্মে থাকা মুরগী ও অন্যান্য মালামালসহ প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকান্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট