1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিরলে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেন্সিডিল উদ্ধার বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিরলে বদর যুদ্ধের বিজয় ও করণীয় শীর্ষক আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিরলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন বিরলের মডার্ন ক্যাডেট এণ্ড রেসিডেন্সিয়াল স্কুলে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিরলের ধামইর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিরলে আন্তর্জাতিক নারী দিবস পালিত দিনাজপুরের সুন্দরবন গ্রামীন ব্যাংক শাখার সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৬ মার্চ দিনাজপুরের কাহারোলে খাল খননের কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরলে জামায়াতের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিরলে বদর যুদ্ধের বিজয় ও করণীয় শীর্ষক আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৪ বার
বিরলে বদর যুদ্ধের বিজয় ও করণীয় শীর্ষক আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

বিরল দর্পণ ডেস্ক : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিরল উপজেলা শাখা’র আয়োজনে আজ সোমবার (০৯ মার্চ) দুপুরে বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক বদর যুদ্ধের বিজয় ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিরল উপজেলা শাখা’র সভাপতি মুফতি ফয়সাল রশিদী’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা জিয়া পরিষদের সভাপতি মনোবিজ্ঞানী মোস্তফা কামাল, সহ-সভাপতি মিজানুর রহমান, পৌর ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা ফেরদৌস ওয়াহিদ, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বিরল পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আরমান আলী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিরল উপজেলা শাখার নেতা মুফতি আবু বকর, হাফেজ মঞ্জুরুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান, হাফেজ ওমর ফারুক, হাফেজ ফরিদুল ইসলাম প্রমূখ।

আলোচনা সভা শেষে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিরল উপজেলা শাখার সভাপতি মুফতি ফয়সাল রশিদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট