1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিরলে হানিফ কোচের চাপায় পৃষ্ঠ হয়ে এক শিশুর মৃত্যু বিরলে এবার লিচুর ফলন নেই বাগান গুলোতে বিরলের আহিদুলের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি, বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত বিরলে ৩৬৬ বোতল যৌন উত্তেজক সিরাপ’সহ একজন আটক বিরলে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ একজন আটক বিরলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন বিরল পৌরএলাকার বিভিন্ন স্থানের উন্নয়ন মূলক কাজের সংষ্কার ও নতুন স্থাপনের জন্য পৌর প্রশাসক বরাবরে জনগনের পক্ষে লিখিত আবেদন বিরলে পেট্রোল পাম্প মালিক, ম্যানেজার এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসারদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত

১৬ মার্চ দিনাজপুরের কাহারোলে খাল খননের কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশিত : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২৬২ বার

বিরল দর্পণ ডেস্ক:
দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল পুণঃখননের মধ্য দিয়ে আগামী ১৬ মার্চ সারাদেশে খালখনন কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার (৮ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া খাল পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

পানি সম্পদ মন্ত্রী বলেন, খালখনন কর্মসূচী ছিলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি আন্দোলন এবং একটি বিপ্লব। দেশকে স্বনির্ভর করাই ছিলো তার লক্ষ্য। সেই ধারাবহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আবারও সেই কর্মসূচী হাতে নিয়েছি।
তিনি বলেন, দীর্ঘদিন খালখনন বা পুণঃখনন প্রক্রিয়া বন্ধ ছিলো-বাধাগ্রস্ত ছিলো। এর ফলে অনেক জায়গায় অনেক খাল ও নদী পলি জমে ভরাট হয়ে গেছে। অনেক জায়গায় খালের মাঝখানে দোকানপাট ও বাড়ীঘর গড়ে উঠেছে। আমরা সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে এবং সকলের সহযোগিতায় সেইসব খাল পুণঃখনন করতে চাই।

মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দেশের জন্য এই মুহুর্তে খালখনন কর্মসূচী অতি প্রয়োজন। আমরা যদি খালখনন প্রক্রিয়ার মাধ্যমে এই কাজ শেষ করতে পারি তাহলে দেশের ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশবাসী উপকৃত হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, অতীত সরকারের আমলে যেভাবে ম্যাগা দুর্ণীতি হয়েছিলো। আমরা সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচী পরিচালনা করবো, সেখানে যাতে কোন রকমের দুর্ণীতি প্রশ্রয় না পায়, সেজন্য আমরা নিবিড় পর্যবেক্ষন করবো। এই খালখনন কর্মসূচীতে আমরা আমাদের স্বচ্ছতা নিশ্চিত করবো দায়িত্বশীলতার মাধ্যমে।

এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার জিদান আল মুসাসহ প্রশাসনের কর্মকর্তারা।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট