1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিরলে হানিফ কোচের চাপায় পৃষ্ঠ হয়ে এক শিশুর মৃত্যু বিরলে এবার লিচুর ফলন নেই বাগান গুলোতে বিরলের আহিদুলের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি, বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত বিরলে ৩৬৬ বোতল যৌন উত্তেজক সিরাপ’সহ একজন আটক বিরলে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ একজন আটক বিরলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন বিরল পৌরএলাকার বিভিন্ন স্থানের উন্নয়ন মূলক কাজের সংষ্কার ও নতুন স্থাপনের জন্য পৌর প্রশাসক বরাবরে জনগনের পক্ষে লিখিত আবেদন বিরলে পেট্রোল পাম্প মালিক, ম্যানেজার এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসারদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত

দিনাজপুরে ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩

  • প্রকাশিত : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩১৪ বার

বিরল দর্পণ ডেস্ক:

দিনাজপুরে পৃথক অভিযানে ২৪ কেজি গাঁজা এবং ২৯৯ বোতল এসকাফ জব্দসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

আজ দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭ টায় জেলার চিরিরবন্দর থানাধীন রাণীরবন্দর সাকিনস্থ ইছামতি ব্রীজ সংলগ্ন এসকেএস ফাউন্ডেশন, রাণীরবন্দর ব্রাঞ্চের সামনে রংপুর টু দিনাজপুর গামী রাস্তার উপর মিথুন সুপার বাস অভিযান করে। যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেঃ ব-১২-৩৮২৮। অভিযানে ২৪ কেজি গাঁজা এবং ২৯৯ বোতল এসকাফ জব্দসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার বড়লাজাকাটা গ্রামের মৃত: লায়েজ সরকারের ছেলে টুটন সরকার, শিমুলকান্দি, কালিপাড়া গ্রামের খুরশিদ মিয়ার ছেলে খোকন মিয়া, কালিপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে জামাল উদ্দীন।
তাদের কাছ থেকে ২৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়।
এদিকে জেলার বিরল থানার ০৬ নং ভান্ডারা ইউপির, বালান্দুর এলাকায় ২৯৯ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ফেন্সিডিল সমজাতীয়) জব্দসহ ০২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর জেলার বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের বালান্দোর গ্রামের মৃত ছাবের আলীর ছেলে তরিকুল ইসলাম ও রফিকুল ইসলামের ছেলে রনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট