1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিরলে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেন্সিডিল উদ্ধার বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিরলে বদর যুদ্ধের বিজয় ও করণীয় শীর্ষক আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিরলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন বিরলের মডার্ন ক্যাডেট এণ্ড রেসিডেন্সিয়াল স্কুলে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিরলের ধামইর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিরলে আন্তর্জাতিক নারী দিবস পালিত দিনাজপুরের সুন্দরবন গ্রামীন ব্যাংক শাখার সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৬ মার্চ দিনাজপুরের কাহারোলে খাল খননের কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরলে জামায়াতের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিরলের ধামইর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১১ বার
বিরলের ধামইর ইউনিয়ন বিএনপি’র আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিরল দর্পণ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র বিরল উপজেলার ০৩নং ধামইর ইউনিয়ন শাখা’র আয়োজনে রবিবার (০৮ মার্চ) ধুকুরঝাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি হায়দার আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, সহ-সভাপতি এ্যাড আব্দুল বাকি, হায়দার আলী, সাদেক আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাস, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুল হক হিরা, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক তোজাম্মেল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক ও ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম প্রমূখ।

এসময় যুগ্ম-আহ্বায়ক রোস্তম আলী, জাহিদ হাসান বুলেট, মোমিনুর ইসলাম মমিন মোহরি, কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আব্দুস সামাদ পুলক, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম, সদস্য সচিব সিহাব ইমতিয়াজ, ইউনিয়ন যুবদলের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর প্রমূখ।

আলোচনা শেষে দলের প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির উন্নতি কামনা করে মুনাজাত করা হয়। পরে ইফতারে অংশগ্রহণ করেন উপস্থিত সকলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট