1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিরলে এবার লিচুর ফলন নেই বাগান গুলোতে বিরলের আহিদুলের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি, বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত বিরলে ৩৬৬ বোতল যৌন উত্তেজক সিরাপ’সহ একজন আটক বিরলে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ একজন আটক বিরলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন বিরল পৌরএলাকার বিভিন্ন স্থানের উন্নয়ন মূলক কাজের সংষ্কার ও নতুন স্থাপনের জন্য পৌর প্রশাসক বরাবরে জনগনের পক্ষে লিখিত আবেদন বিরলে পেট্রোল পাম্প মালিক, ম্যানেজার এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসারদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত পুলিশ পরিদর্শক হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান

জোভান-নীহাকে নিয়ে বোকাপ্রেমের গল্প

  • প্রকাশিত : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৩০ বার

বিরল দর্পণ ডেস্ক : একটা বোকাপ্রেমের মিষ্টি গল্প নিয়ে নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘গুডলাক’। ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহাকে নিয়ে এটি নির্মাণ করেছেন ইমরোজ শাওন।

রায়হান মাহমুদের চিত্রনাট্যে ‘গুডলাক’-এর সিনেমাটোগ্রাফিতে ছিলেন নাঈম ফুয়াদ। সিএমভি’র ব্যানারে সদ্য শুটিং শেষ হওয়া এই নাটকের বিশেষ চরিত্রে রয়েছেন জ্যেষ্ঠ অভিনেত্রী দিলারা জামান।

গুডলাক-এর গল্প প্রসঙ্গে দর্শকদের আগাম কিছু বলতে নারাজ নির্মাতা ও শিল্পী পক্ষ। তবে নির্মাতার সঙ্গে আলাপে এটুকু স্পষ্ট, একজন বোকা প্রেমিকের চনমনের প্রেমের গল্পে সাজানো হয়েছে এটি। যাতে রয়েছে ক্যাম্পাস ও পারিবারিক আবহ।
জানা গেছে, এতে অভিনেতা জোভানের চরিত্রে বেশ চমক রয়েছে। যা দেখে দর্শকরা ধাক্কা খাবেন।

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, গুডলাকসহ এবারের ঈদ উৎসবে সিএমভি’র ব্যানারে প্রস্তুত হচ্ছে ২০টি বিশেষ নাটক। সবগুলো ধারাবাহিকভাবে মুক্তি পাবে চাঁদরাত থেকে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

তথ্য ও ছবি-বাংলা ট্রিবিউন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট