1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিরলের আহিদুলের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি, বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত বিরলে ৩৬৬ বোতল যৌন উত্তেজক সিরাপ’সহ একজন আটক বিরলে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ একজন আটক বিরলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন বিরল পৌরএলাকার বিভিন্ন স্থানের উন্নয়ন মূলক কাজের সংষ্কার ও নতুন স্থাপনের জন্য পৌর প্রশাসক বরাবরে জনগনের পক্ষে লিখিত আবেদন বিরলে পেট্রোল পাম্প মালিক, ম্যানেজার এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসারদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত পুলিশ পরিদর্শক হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান দিনাজপুরে সড়ক বিভাগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

বিরলে বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

  • প্রকাশিত : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৮৭ বার
বিরলে বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

বিরল দর্পণ ডেস্ক : বিরল উপজেলা জুড়ে পুরো দমে চলছে বোরো ধান চাষ। কোথাও জমি প্রস্তুত করা হচ্ছে, কোথাও বীজ তোলা হচ্ছে, কোথাও আবার চলছে বোরো ধান রোপণের কাজ। তবে হালের খরচ বৃদ্ধি, সেচ, সার ও কীটনাষকের উচ্চ মূল্য নিয়ে কৃষকের যেমন অভিযোগ রয়েছে, তেমনি ধানের দাম না পাওয়ার আক্ষেপও আছে!

দিনাজপুর জেলায় এবার ১ লাখ ৭৪ হাজার ৭২২ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে। সেচ নির্ভর এই বোরো ধান আগামী ১৫ মার্চ পর্যন্ত রোপনের সময় আছে। আবহাওয়া অনুকুলে থাকায় কৃষকরা পুরো দমে ব্যস্ত বোরো চাষে।

বিসিআইসি ও বিএডিসি ডিলারের মাধ্যমে সার পাওয়া গেলেও চাহিদা মতো সার না পাওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি এক বিঘা জমি চাষ দিতে খরচ যাচ্ছে প্রায় ২ থেকে আড়াই হাজার টাকা। এছাড়াও সেচের জন্য ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা গুনতে হচ্ছে।

কৃষকরা বলছেন, মৌসুম শেষে বোরো চাষের খরচ উঠাতেই হিমশিম খেতে হয় তাদের।  তবে কর্মকর্তারা আশা করছেন আবহাওয়া অনুকুলে থাকলে এবার বোরো ধান আবাদের লক্ষ মাত্রা ছাড়িয়ে যাবে।

নতুন সরকার কৃষকের ফসল উৎপাদন ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে ধানের ন্যয্য মুল্য নিশ্চিত করবে এমনটা আশা করছে কৃষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট