1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিরলের আহিদুলের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি, বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত বিরলে ৩৬৬ বোতল যৌন উত্তেজক সিরাপ’সহ একজন আটক বিরলে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ একজন আটক বিরলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন বিরল পৌরএলাকার বিভিন্ন স্থানের উন্নয়ন মূলক কাজের সংষ্কার ও নতুন স্থাপনের জন্য পৌর প্রশাসক বরাবরে জনগনের পক্ষে লিখিত আবেদন বিরলে পেট্রোল পাম্প মালিক, ম্যানেজার এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসারদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত পুলিশ পরিদর্শক হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান দিনাজপুরে সড়ক বিভাগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

সীমান্ত এলাকার মানুষের পাশে সবসময় আছেন বিজিবি : লেঃ কর্নেল আহসান

  • প্রকাশিত : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৬৫৪ বার

বিরল দর্পণ : দিনাজপুরের বিরলে বোর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পরিচালক অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম পিএসসি বলেন, সীমান্ত এলাকার মানুষের স্বাস্থ্য সেবা সঠিক ভাবে না পাওয়ার কারনে তারা সব সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকেন। বিশেষ করে অসহায় ও দু:স্থ্য মানুষেরা অর্থের অভাবে জেলা শহরে গিয়ে ভালো চিকিৎসকের দ্বারা চিকিৎসাসেবা নেওয়ার ক্ষমতা না থাকায় প্রতিনিয়ত তারা শারিরিক ভাবে অক্ষমতায় ভুগেন। একারনেই বিজিবি বিশেষ করে সীমান্তবর্তী এলাকার অসহায় ও দু:স্থ্যদের মাঝে বিনা মুল্যে চিকিৎসাসেবা প্রদানের জন্য মেডিক্যাল টিম দ্বারা বিনা মুল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরনী কার্যক্রম পরিচালনা করে থাকেন ।

তিনি আরো বলেন, বিজিবি সবসময় সীমান্ত এলাকার মানুষের পাশে আছেন এবং থাকবেন।

শনিবার (৩১ আগষ্ট) সকাল ১১ টায় বিরল উপজেলা ৬নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর সীমান্তের সংলগ্ন চকফসল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অসহায় ও দু:স্থ্যদের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলি বলেন।

অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সেক্টর সদর দপ্তরের মেডিক্যাল অফিসার লে: কর্নেল অনুপ কুমার বিশ্বাস, এমফিল, সহকারী পরিচালক মো: মাহফুজুর রহমান প্রমুখ।

এ সময় অত্র এলাকার প্রায় ৩ শতাধিক অসহায় ও দু:স্থ্য চিকিৎসা সেবা নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট