1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিরলে এবার ৫৩ হাজার ৪৬৮টি গরু, মহিষ, ছাগল ও ভেড়া মোটাতাজাকরণ করা হচ্ছে বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো ও রাস্তাঘাটের মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে-এমপি সাদিক। খাল খননের মাধ্যমে কৃষকরা উপকৃত হবে…সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি। বিরলে হানিফ কোচের চাপায় পৃষ্ঠ হয়ে এক শিশুর মৃত্যু বিরলে এবার লিচুর ফলন নেই বাগান গুলোতে বিরলের আহিদুলের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি, বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত বিরলে ৩৬৬ বোতল যৌন উত্তেজক সিরাপ’সহ একজন আটক বিরলে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ একজন আটক

বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো ও রাস্তাঘাটের মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে-এমপি সাদিক।

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৫ বার

সুবল রায়, দিনাজপুর:
দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের একটাই লক্ষ্য দেশের মানুষকে দেশকে কিভাবে ভালো রাখা যায়। সরকারের সেই লক্ষ্যকে বাস্তবায়িত করতে এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা সেই কাজ করে যাচ্ছি ‌। সরকারের দেওয়া কাজ গুলো যেন ভালোভাবে হয় সেগুলো আপনারা জনগণ বুঝে নেওয়া আপনাদের দায়িত্ব।

আজ মঙ্গলবার সকালে দিনাজপুরের বিরলে একযোগে দশটি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের উন্নয়ন দর্শন তুলে ধরে বলেন, “বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো ও রাস্তাঘাটের মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। অচিরেই দেশের প্রতিটি কাঁচা রাস্তা পাকা করা হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে আমূল বদলে দিবে।

বিরল উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন জানান, উপজেলার সাতটি ইউনিয়নে ১৪ কোটি ৯০ লক্ষ টাকা ব্যয়ে মোট ১৪ দশমিক ১৪৫ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে অত্র অঞ্চলের যাতায়াত, শিক্ষা ও পণ্য পরিবহনে অভূতপূর্ব উন্নতি সাধিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট