1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

ঈদের ছুটিতেও জ্বালানি তেল নিয়ে হাহাকার, দীর্ঘ লাইনে ভোগান্তি; কোথাও মিলছেনা তেল!

  • প্রকাশিত : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৮ বার
মেসার্স সুবাইতা ফিলিং স্টেশন

বিরল দর্পণ ডেস্ক : জ্বালানি তেল বিতরণের ওপর থেকে সরকারি রেশনিং ব্যবস্থা তুলে নেওয়া হলেও বিরল উপজেলার বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনে আগের মতোই তেলের সংকট রয়ে গেছে। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চলমান ছুটির চতুর্থ দিন আজ শুক্রবারও (২০ মার্চ) বিরলের ফিলিং স্টেশনগুলোয় জ্বালানি তেলের জন্য যানবাহনের দীর্ঘ সারি দেখা গেলেও পাম্পগুলো বন্ধ রয়েছে। ঈদযাত্রায় মানুষের ভোগান্তি ঠেকাতে তেল সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

তবে পাম্পে তেল না পেলেও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য বলছে, তেলের সরবরাহ বাড়ানো হয়েছে। রেশনিং তুলে নেওয়ার পর জ্বালানি তেলের বিক্রি উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, বিরল পৌর-শহরের মেসার্স সুবাইতা ফিলিং স্টেশনে তেল দেওয়া বন্ধ রয়েছে। জ্বালানি তেলের জন্য অপেক্ষা করছেন মোটরসাইকেল চালকেরা। ফিলিং স্টেশনের কর্মীরা জানাচ্ছেন, পাম্পে তেল নেই। তাই পাম্প বন্ধ করে রাখা হয়েছে। কবে নাগাদ আসবে সেটারও সদুত্তর নেই তাদের কাছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট