
বিরল দর্পণ ডেস্ক : বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র আয়োজনে বিরল সরকারি কলেজ মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং জনগণের কাতারে বসে একইসাথে ইফতার ও মাগরিবের সালাত আদায় করেন দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
ইফতার মাহফিলে উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ বাবুল হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, হায়দার আলী, সহ-সভাপতি এ্যাড আব্দুল বাকি, রেজাউল ইসলাম বাদশা, সাদেক আলী, উপদেষ্টা সহকারী অধ্যাপক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাদল, আব্দুর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাস, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, সহসভাপতি আসাদুল হক হিরা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, সদস্য সচিব আব্দুস সামাদ পুলক, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম, সদস্য সচিব সিহাব ইমতিয়াজ, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কুরবান আলী, পৌর জিয়া পরিষদের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আক্কারুল, পৌর শ্রমিকদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক দিনেশ চন্দ্র রায় প্রমূখ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিরল সরকারি কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, মহিলা কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরফানুল হক মিঠু প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply