1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিরলে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেন্সিডিল উদ্ধার বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিরলে বদর যুদ্ধের বিজয় ও করণীয় শীর্ষক আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিরলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন বিরলের মডার্ন ক্যাডেট এণ্ড রেসিডেন্সিয়াল স্কুলে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিরলের ধামইর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিরলে আন্তর্জাতিক নারী দিবস পালিত দিনাজপুরের সুন্দরবন গ্রামীন ব্যাংক শাখার সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৬ মার্চ দিনাজপুরের কাহারোলে খাল খননের কর্মসূচীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরলে জামায়াতের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিরলে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেন্সিডিল উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৮ বার
বিরলে ভারতীয় মদ ও ফেন্সিডিল উদ্ধার
বিরল দর্পণ ডেস্ক : দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপি ক্যাম্পের বিজিবি ফোর্সের একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সোমবার (০৯ মার্চ) ভোররাত আনুমানিক ৩টায় মালিকবিহীন অবস্থায় ২৮ বোতল ভারতীয় বোতল ফেন্সিডিল ও ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
সীমান্ত পিলার ৩২৩/৮-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেড়াগাঁও নামক এলাকায় তল্লাশী চালিয়ে অভিযানে উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের সিজার মূল্য ৫০ হাজার ২০০ টাকা। উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট