1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিরলে হানিফ কোচের চাপায় পৃষ্ঠ হয়ে এক শিশুর মৃত্যু বিরলে এবার লিচুর ফলন নেই বাগান গুলোতে বিরলের আহিদুলের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি, বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত বিরলে ৩৬৬ বোতল যৌন উত্তেজক সিরাপ’সহ একজন আটক বিরলে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ একজন আটক বিরলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন বিরল পৌরএলাকার বিভিন্ন স্থানের উন্নয়ন মূলক কাজের সংষ্কার ও নতুন স্থাপনের জন্য পৌর প্রশাসক বরাবরে জনগনের পক্ষে লিখিত আবেদন বিরলে পেট্রোল পাম্প মালিক, ম্যানেজার এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসারদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত

বিরলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

  • প্রকাশিত : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৭৩ বার
বিরলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বিরল দর্পণ ডেস্ক : উপজেলার ০৩নং ধামইর ইউনিয়নে সোসাইটি ফর উদ্যোগ এর আয়োজনে অধিকার ও জেন্ডার সমতা উন্নতকরণের মাধ্যমে বঞ্চিত নারীদের ক্ষমতা শক্তিশালী করা প্রকল্পের আওতায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেলাধুলা, র‌্যালী ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার-এ প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার (০৯ মার্চ) ঢেরাপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে র‌্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক।

স্বাগত বক্তব্য রাখেন সোসাইটি ফর উদ্যোগ এর নির্বাহী পরিচালক উম্মে নেহার। ঢেরাপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলেন চন্দ্র দেবশর্মা এর সভাপতিত্বে অনুষ্ঠানে সোসাইটি ফর উদ্যোগ এর প্রকল্প ব্যবস্থাপক মাহফুজ আলম, বাজনাহার নারী দলনেত্রী এনতেজা, গোবিন্দপুর নারী দলনেত্রী জেসমিন ও দুলালী রানী বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে খেলাধূলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট