1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিরলে জামায়াতের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিরলে এক সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী)’কে হুইল চেয়ার প্রদান || ইফতার বিতরণ দিনাজপুরের খানসামার পাকেরহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু বিরলে দুই মাদক ব্যবসায়ী’সহ ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার দিনাজপুরে ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ দিনাজপুরের ফুলবাড়ীতে এক কেজি আলুর দামে মেলে না এক কাপ চা জরুরি ক্ষমতায় ইসরায়েলকে ২০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র Apex স্টাইলে No.1, ঈদ ট্রেন্ডে ফ্যামিলি ফান আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি জোরদার কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

বিরলে দুই মাদক ব্যবসায়ী’সহ ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১০ বার
বিরলে দুই মাদক ব্যবসায়ী’সহ ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার

বিরল দর্পণ ডেস্ক : দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ রামচন্দ্রপুর বিওপি’র টহল দল এবং র‌্যাব-১৩ এর যৌথ অভিযানে বিরল সীমান্ত শনিবার (০৭ মার্চ) ভোররাত আনুমানিক ৫টা ৪৫ মিনিটের দিকে দুই জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। সীমান্ত পিলার ৩২৮/১-এস হতে আনুমানিক ২.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব বালান্দোর গ্রাম নামক স্থান হতে গ্রেফতারকৃত আসামীদের তল্লাশী করে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লক্ষ ১৯ হাজার ৬০০ টাকা।

গ্রেফতারকৃত’রা হলেন, উপজেলার ০৬নং ভান্ডারা ইউনিয়নের পূর্ব বালান্দোর গ্রামের মৃত সাবেদুর রহমান এর ছেলে মোঃ তরিকুল ইসলাম (৩২) ও একই গ্রামের মোঃ রফিকুল ইসলাম এর ছেলে মোঃ রনি আহমেদ (২২)। আটককৃতদের মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্রপাচার’সহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

বিকেলে এ রিপোর্ট লেখাকালীন আটককৃত মাদক ব্যবসায়ীদের থানায় হস্তান্তরপূর্বক পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট