1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিরলে তিন মাদকসেবী’কে জরিমানা’সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বিরলে ৭৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার বুনিয়াদপুর আইডিয়াল ক্যাডেট স্কুলের ১০ বছর পূর্তি উদযাপন বাগান পরিচর্চা করে ব্যস্ত সময় পার করছেন বিরলের লিচু চাষীরা দিনাজপুর-৩ আসনে মনোনয়ন ফরম জমা দেন বাসদ এর জেলা শাখার আহবায়ক কিবরিয়া হোসেন বিরলে ওয়ার্ল্ড ভিশনের শিশু বিবাহ ও শিশু শ্রম বন্ধে ক্যাম্পেইন বিরলে একটি গ্রামের চিত্র বদলে দিয়েছে পোল্ট্রি খামার বিরলে ওয়ার্ল্ড ভিশন এর জিংক সমৃদ্ধ ব্রি ধান-১০০ বীজ বিতরণ দিনাজপুরে গানে গানে মাতালেন সংগীত শিল্পী বিপাশা মুরশালিন বিরলে ক্লুলেশ হত্যাকান্ডের রহস্য উম্মোচন; জড়িত ৩ বন্ধু গ্রেপ্তার

দিনাজপুর-৩ আসনে মনোনয়ন ফরম জমা দেন বাসদ এর জেলা শাখার আহবায়ক কিবরিয়া হোসেন

  • প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯৫ বার

বিরল দর্পণঃ
দিনাজপুরে আজ সোমবার বিকালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) দিনাজপুর জেলা শাখার আহবায়ক কিবরিয়া হোসেন দিনাজপুর ৩ আসনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের নিকট মনোনয়ন ফরম জমা দেন। এর আগে বেলা ১ টায় দিনাজপুর ৬ আসনে দলের পক্ষে মনোনয়নপত্র জমা দেন এ্যাড: আব্দুল হাকিম।

মনোনয়ন দাখিল উপলক্ষ্যে সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় জেলার নেতৃবৃন্দ ও কয়েকজন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের জেলা শাখার আহ্বায়ক কিবরিয়া বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটাধিকার ফিরে পাওয়ার সুযোগ পাবে। এবার জনগণ একটি অবাধ, সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচন পাবে। তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা, কৃষি ও কর্মসংস্থান খাতে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। এদিকে সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট