1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিরলের আহিদুলের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি, বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত বিরলে ৩৬৬ বোতল যৌন উত্তেজক সিরাপ’সহ একজন আটক বিরলে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ একজন আটক বিরলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন বিরল পৌরএলাকার বিভিন্ন স্থানের উন্নয়ন মূলক কাজের সংষ্কার ও নতুন স্থাপনের জন্য পৌর প্রশাসক বরাবরে জনগনের পক্ষে লিখিত আবেদন বিরলে পেট্রোল পাম্প মালিক, ম্যানেজার এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসারদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত পুলিশ পরিদর্শক হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান দিনাজপুরে সড়ক বিভাগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

দিনাজপুরে ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৪৬১ বার

বিরল দর্পণ : র‍্যাব-১৩ এবং র‌্যাব-৬ এর যৌথ অভিযানে দিনাজপুর জেলার হাকিমপুর থানার আলোচিত ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি মো: মামনুর রশিদকে গ্রেফতার করেছে।

বাদী কর্তৃক দায়েরকৃত এজাহারসূত্রে জানা যায় যে, জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে গত ০৮/০৭/২০২৫ইং তারিখ সকাল ০৮.৪০ ঘটিকার সময় এজাহারে বর্ণিত ধৃত ০১নং আসামি ও তার সহযোগীরা মিলে ভিকটিমকে দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন তুলশীগঙ্গা নদীর ধারে জনৈক রহমতের আবাদী জমির পার্শ্বে গাছ তলার নিচে ডেকে নিয়ে অতর্কিতভাবে মারধর করে গুরুতর জখম করে এবং হত্যার উদ্দেশ্যে জোরপূর্বক ইনজেকশন সিরিঞ্জ এর মাধ্যমে বিষ প্রয়োগ করে।

পরবর্তীতে স্থানীয় জনগনের মাধ্যমে ভিকটিমের পরিবার ভিকটিমকে চিকিৎসার জন্য ওসমানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সিএমএইচ বগুড়ায় প্রেরণ করেন এবং চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম গত ০৯/০৭/২০২৫ খ্রিঃ সকাল ০৬.১৫ ঘটিকায় মৃত্যুবরণ করেন। ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের পিতা বাদী হয়ে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং ১১/১৪১, তাং-০৯/০৭/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ দঃ বিঃ ১৮৬০।

বিষয়টি নিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়া এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ইং ১৯/০৮/২০২৫ তারিখ সময় ভোর ০৪.১৫ ঘটিকায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার সদর থানাধীন নতুন বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আলোচিত ইউপি সদস্যকে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ মামুনুর রশিদ (৫০), পিতা-মৃত ময়েজ উদ্দিন মন্ডল, সাং-বাওনা, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট