1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিরলে চার মাদকসেবী’কে জরিমানা’সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বিরলে তেল জব্দ করে বেশি দামে বিক্রির অপরাধে ৩ হাজার টাকা জরিমানা বিরলে ঈদ পূণর্মিলনী ও গ্রন্থপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বিরলে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে ঈদ-উল-ফিতর ঈদের ছুটিতেও জ্বালানি তেল নিয়ে হাহাকার, দীর্ঘ লাইনে ভোগান্তি; কোথাও মিলছেনা তেল! বিরলের তিন শহীদ পরিবারের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরলে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন: সভাপতি পদে রফিকুল ও সা: সম্পাদক তাজ আল মিনার বিরলে ৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার বিরলে দোয়া ও শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ বিরলে শ্রমজীবী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

বিরলে তেল জব্দ করে বেশি দামে বিক্রির অপরাধে ৩ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১ বার
বিরলে তেল জব্দ করে বেশি দামে বিক্রির অপরাধে ৩ হাজার টাকা জরিমানা

বিরল দর্পণ ডেস্ক : উপজেলার ০৮নং ধর্মপুর ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজারে ১৮৩ লিটার জ্বালানী তেল জব্দ করে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় নুরুজ্জামান মানিক (৪৫)’কে ভ্রাম্যমাণ আদালতে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে জব্দকৃত তেলগুলো সরকার নির্ধারিত মূল্যে উপস্থিত জনসাধারণের নিকট বিক্রয় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। এসময় ধর্মপুর ফরেস্ট বিট অফিসার মহসীন আলী, স্থানীয় ওয়ার্ড সদস্য আবু সুফিয়ান’সহ বিরল থানার চৌকস পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। একইসাথে তিনি জনগণের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন। অভিযোগ পাওয়া গেলে ও প্রমাণিত হলে জনস্বার্থে পর্যায়ক্রমে এধরনের অভিযান আরো অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। তিনি আরো বলেন আপনাদের সকল ধরনের সমস্যায় উপজেলা প্রশাসন ইনশাআল্লাহ সবসময় পাশে আছে ও থাকবে।

আর সরকারি মূল্যে তেল পেয়ে উচ্ছসিত সাধারণ জনগণ। একইসাথে এমন অভিযান অব্যাহত রাখার দাবি জনসাধারণের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট