
বিরল দর্পণ ডেস্ক : দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ভান্ডারা বিওপি ক্যাম্পের বিজিবি ফোর্সের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (১৭ মার্চ) মধ্যরাত আনুমানিক ১টা ১০ মিনিটে মালিকবিহীন অবস্থায় ৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়েছে।
সীমান্ত পিলার ৩২৬/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ০৬নং ভান্ডারা ইউনিয়নের সীমান্ত ঘেঁষা ভান্ডারা গ্রাম থেকে উদ্ধারকৃত ২৭ হাজার ৬০০ টাকা সিজার মূল্যের এসব নিষিদ্ধ মাদকদ্রব্যের মালিক কে কাহারা তা জানা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
Leave a Reply