1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

বিরলে দোয়া ও শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৬ বার
বিরলে দোয়া ও শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

বিরল দর্পণ ডেস্ক : উপজেলার ০৩নং ধামইর ইউনিয়নে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও আলোচনা শেষে সহস্রাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ঢেড়াপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী’র সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও ০৩নং ধামইর ইউনিয়নের আগামী দিনের চেয়ারম্যান প্রার্থী মোমিনুর ইসলাম এর সৌজন্যে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা বিএনপি‘র সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম রেন্টু, ইউনিয়ন বিএনপি’র নেতা ফয়জুল ইসলাম, আমিন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন প্রমূখ। উপজেলা বিএনপির নির্বাহী সদস্য সাহিরুল ইসলাম এর সঞ্চালনায় এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

শেষে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এবং আগামী দিনে ০৩নং ধামইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোমিনুর ইসলাম মমিনের সৌজন্যে সহস্রাধিক পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গী, সেমাই, চিনি ও দুধ উপকরণ হিসেবে ঈদ উপহার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট