1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

বিরলে মুরুব্বিদের মাঝে ঈদ উপহার বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৭ বার
বিরলে মুরুব্বিদের মাঝে ঈদ উপহার বিতরণ

বিরল দর্পণ ডেস্ক : আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উপজেলার প্রায় দুই শতাধিক মুরুব্বিদের মাঝে ০৫নং বিরল ইউনিয়নের বিরল ঝাড়পুকুর গ্রামে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বাংলাদেশের স্বনামধন্য গার্মেন্টস প্রতিষ্ঠান বেস্টউল সোয়েটার কোম্পানির নির্বাহী পরিচালক মো. সিয়ামুল হাসান সিয়াম এর নিজস্ব অর্থায়নে এবং কোম্পানির ম্যানেজার হাজী মো. আব্দুল জব্বারের সার্বিক সহযোগিতায় উপজেলার প্রায় দুই শতাধিক মরুব্বিদের ঈদ উপহার স্বরুপ শাড়ি, লুঙ্গি, জায়নামাজ ও পবিত্র কুরআন মাজিদ বিতরণ করা হয়েছে। একইসাথে প্রায় দেড় শতাধিক রোজাদারদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ বিষয়ে বেস্টউল সোয়েটার কোম্পানির ম্যানেজার বিরলের কৃতি সন্তান হাজী মো. আব্দুল জব্বার জানান, আমাদের স্যার (পরিচালক মো. সিয়ামুল হাসান সিয়াম) অসহায় ও দুস্থ মানুষের মাঝে দাঁড়াতে ভালোবাসেন। তিনি নির্ধিতায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পছন্দ করে। আর আমি বিরলবাসী’র কথা চিন্তা করেই বিভিন্ন সময়ে উনার সহযোগিতায় বিরলে সবকিছু আনার চেষ্টা করি। ভবিষ্যতে উনি আরও বৃহৎ পরিসরে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।

উল্লেখ্য, বেস্টউল সোয়েটার কোম্পানির নির্বাহী পরিচালক মো. সিয়ামুল হাসান সিয়াম তার নিজস্ব অর্থায়নে এবং কোম্পানির ম্যানেজার হাজী মো. আব্দুল জব্বারের সার্বিক সহযোগিতায় বিরল উপজেলা জুড়ে বিভিন্ন সময়েই দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ান।

তাদের তত্বাবধানে গেল শীতে একই দিনে বিরলে প্রায় দুই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল), পবিত্র কুরআন মাজিদ, জায়নামাজ, হিজাব ও হিজাবী টুপি বিতরণ করা হয়েছিল। এর কিছুদিন পরে উপজেলার বিভিন্ন মসজিদে পবিত্র আল কুরআন, জায়নামাজ, কার্পেট ও ইট কেনার জন্য মসজিদ কমিটি’র হাতে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট