
বিরল দর্পণ ডেস্ক : আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের ৩৫টি মসজিদের ইমামদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার কাজীপাড়া বাজারে অত্র ইউনিয়নের ৩৫টি মসজিদের ইমামদের হাতে ঈদ উপহার তুলে দেন উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রানীপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা সাজ্জিদ আহম্মেদ কাজল।
এ সময় কাজীপাড়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান, আমিনুল ইসলান তোপন, উপজেলা যুবদলের সাবেক সদস্য আনারুল ইসলাম ধলু, ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা’সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মোল্লা সাজ্জিদ আহম্মেদ কাজল বলেন, ‘ঈদকে সামনে রেখে আমাদের এই উদ্যোগে যদি ইমামদের মুখে সামান্য হাসি ফোটে, তাহলেই আমরা নিজেদের সফল মনে করব।’
Leave a Reply