
বিরল দর্পন ডেস্ক : দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সারাদেশে ১০ (দশ) কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্য শস্য (চাল) বিতরণ করা হচ্ছে।
উক্ত কর্মসূচির আওতায় আজ রবিবার (১৫ মার্চ) দিনব্যাপি উপজেলার ০৫নং বিরল ইউনিয়নের অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন।
এসময় অত্র ইউনিয়নের ট্যাগ অফিসার উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার এস.এম হাসানুজ্জামান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা জামান’সহ বিভিন্ন ওয়ার্ডের সদস্য/সদস্যাগণ উপস্থিত ছিলেন।
এবার অত্র ইউনিয়নের ৫ হাজার ৫৪৮টি পরিবারের মাঝে ১০ (দশ) কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্য শস্য (চাল) বিতরণ করা হয়েছে।
Leave a Reply