
বিরল দর্পণ ডেস্ক : দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সারাদেশে ১০ (দশ) কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্য শস্য (চাল) বিতরণ করা হচ্ছে।
উক্ত কর্মসূচির আওতায় আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার ০৬নং ভান্ডারা ইউনিয়নের অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, অত্র ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজাহারুল ইসলাম, ট্যাগ অফিসার উপজেলা পাট কর্মকর্তা সুবাস চন্দ্র রায়, ইউপি প্রশাসনিক কর্মকর্তা রোকনুজ্জামান খোকন’সহ অত্র বিভিন্ন ওয়ার্ডের সদস্য/সদস্যাগণ উপস্থিত ছিলেন।
এবার অত্র ভান্ডারা ইউনিয়নে ৫ হাজার ২৪৮টি পরিবারের মাঝে ১০ (দশ) কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্য শস্য (চাল) বিতরণ করা হবে।
Leave a Reply