
বিরল দর্পণ ডেস্ক : বিরল থানা মুক্তিযোদ্ধা হাঁস-মুরগী ও পশু পালন খামার সমবায় সমিতি লিঃ (কড়াই বিল প্রকল্প, রেজিঃ নং-৭৭১/৭৪) এর সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে অনুদান/লভ্যাংশ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমিতি’র ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মকসেদ আলী মঙ্গলীয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক।
বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ ও উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর রহমান বক্তব্য রাখেন। পরে এর সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে অনুদান/লভ্যাংশ বিতরণ করা হয়।
Leave a Reply