
বিরল দর্পণ ডেস্ক : আগামী বিরল পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন জাতীয় ছাত্রশক্তি দিনাজপুর জেলা শাখা’র সিনিয়র যুগ্ম-সদস্য সচিব হারুনুর রশিদ। এই ঘোষণার পর থেকে পৌর-নির্বাচনের আলোচনা বেশ জমে উঠেছে। গতকাল শুক্রবার (০৬ মার্চ) বিকালে নিজেকে প্রার্থী হিসেবে নিজের ফেসবুক টাইমলাইনে ভিডিও বার্তায় দেয়া ঘোষণার কয়েক ঘন্টার ব্যবধানে বিরল পৌর-শহরের প্রত্যেক মোড়ে মোড়ে এখন শুধুই পৌর-নির্বাচন নিয়ে আলোচনা বিরাজ করছে।
২৪’শের জুলাই যোদ্ধা হারুনুর রশিদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে লিখেন, ‘আমার প্রাণপ্রিয় বিরল উপজেলা ও বিরল পৌরসভা বাসি সকলের প্রতি রইলো আমার সালাম “আসসালামু আলাইকুম” এবং আলাদা ধর্মের মানুষদের প্রতি অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা। আসছে আগামী বিরল পৌরসভা নির্বাচনে-
আমি (মেয়র পদপ্রার্থী) হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা জানেন জুলাই থেকে আমার রাজনৈতিক পথচলার সূচনা, ০৫ই আগষ্ট পর্বতী সময় থেকে আমি প্রতিনিয়ত মানুষের কল্যানের জন্য বিনা স্বার্থে কাজ করে যাচ্ছি এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছি।
তার ধারাবাহিকতায় ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে গিয়ে আমাদের পৌরসভাবাসির কল্যাণের জন্য ও অতীতের প্রচলিত জুলুমের রাজনীতি বিলুপ্ত করে- নতুনভাবে বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে বিরল পৌরসভাকে আপনাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের সকল ধর্মের মানুষদের সাথে নিয়ে পরিকল্পিত ভাবে একটি আধুনিক,পরিষ্কার-পরিচ্ছন্ন, জনবান্ধব,সকলের সুরক্ষা নিশ্চিত করে ও ভোগান্তিমুক্ত করে উন্নত নাগরিক সেবা নিশ্চিতের মাধ্যমে একটি মডেল পৌরসভা গড়ে তুলবো।
আমরা গল্পের রাজনীতি না করে ভুয়া প্রতিশ্রুতি থেকে বেরিয়ে এসে বাস্তবভিত্তিক ইস্তেহারের মাধ্যমে পৌরসভাকে নিয়ে পরিকল্পনা করেছি। ইনশাআল্লাহ আমাদের নির্বাচন হবে সচ্ছ, জবাবদিহী অর্থের ঝনঝনানি মুক্ত নির্বাচন। আমরা আশাবাদী এই নির্বাচনে মানুষের মুখ না দেখে যারা কর্মের মাধ্যমে তাদের পরিচয় দিয়েছে তাদেরকে শতস্প্রুত ভাবে ভোট দিয়ে আপনাদের কামলা নির্ধারণ করবেন।
তাই আপনাদের পূর্ণসমর্থন, সবদিক দিয়ে সহযোগিতা, বুদ্ধি-পরামর্শ, দোয়া ও ভালোবাসা দিয়ে আপনাদের নিজ সন্তান মনে করে আমার পাশে থাকবেন এই আশা ব্যর্ত করি। সব শেষে আপনাদের সকলের মঙ্গলকামনা করে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে সামনের নির্বাচনী পথচলা শুরু করলাম..’
#JusticforHadi!!

Leave a Reply