1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিরলে জামায়াতের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিরলে এক সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী)’কে হুইল চেয়ার প্রদান || ইফতার বিতরণ দিনাজপুরের খানসামার পাকেরহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু বিরলে দুই মাদক ব্যবসায়ী’সহ ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার দিনাজপুরে ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ দিনাজপুরের ফুলবাড়ীতে এক কেজি আলুর দামে মেলে না এক কাপ চা জরুরি ক্ষমতায় ইসরায়েলকে ২০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র Apex স্টাইলে No.1, ঈদ ট্রেন্ডে ফ্যামিলি ফান আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি জোরদার কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

বিরলে এক সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী)’কে হুইল চেয়ার প্রদান || ইফতার বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৭ বার
বিরলে এক সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী)’কে হুইল চেয়ার প্রদান || ইফতার বিতরণ

বিরল দর্পণ ডেস্ক : বিরল যুব সমাজ কল্যাণ সংঘ নামে একটি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের চেষ্টায় একজন সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী)’কে বিনামূল্যে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। আজ শনিবার (০৭ মার্চ) সন্ধ্যায় বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলার ১০নং রানীপুকুর ইউনিয়নের আছুটিয়া গ্রামের নুরজামালের পুত্র সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী) রিফাত হোসেন (১৭)’কে বিনামূল্যে হুইল চেয়ার প্রদান করা হয়।

একই দিনে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে ১৭ রমজানের ইফতার করার জন্য ভ্রাম্যমাণ প্রায় তিন শতাধিক ভ্যান চালক, অটোচালক এবং পথচারীদের মাঝে ইফতার বিতরণ করে সংগঠনটি।

এ সময় সংগঠনের আহবায়ক শরিফুল ইসলাম, যুগ্ম-আহবায়ক মোসাদ্দেক আলী ও মুন্না আজিজ, সদস্য সচিব আসাদুল ইসলাম আসাদ, আজমাইন নায়িব’সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনটি ২০২০ খ্রিস্টাব্দে আত্মপ্রকাশ করে সমাজের উন্নয়ন ও সচেতনতামূলক কর্মকান্ডে নিজেদেরকে সম্পৃক্ত রেখে আসছে। এর আগেও উপজেলার দুজন সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী)’কে বিনামূল্যে হুইল চেয়ার প্রদান করা হয়। ভবিষ্যতেও এর কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট