1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিরলে জামায়াতের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিরলে এক সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী)’কে হুইল চেয়ার প্রদান || ইফতার বিতরণ দিনাজপুরের খানসামার পাকেরহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু বিরলে দুই মাদক ব্যবসায়ী’সহ ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার দিনাজপুরে ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ দিনাজপুরের ফুলবাড়ীতে এক কেজি আলুর দামে মেলে না এক কাপ চা জরুরি ক্ষমতায় ইসরায়েলকে ২০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র Apex স্টাইলে No.1, ঈদ ট্রেন্ডে ফ্যামিলি ফান আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি জোরদার কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

  • প্রকাশিত : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৮ বার

বিরল দর্পণ ডেস্ক:
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েতে মিসাইল হামলায় চট্টগ্রামের সন্দ্বীপের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ জাহেদ হোসেন। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার রহমতপুর এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে কুয়েতে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) কুয়েতে একটি মিসাইল বিস্ফোরণের ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয় বলে পরিবার ও সহকর্মীদের মাধ্যমে জানা যায়। তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, নিহত জাহেদ হোসেন পরিবারের প্রধান উপার্জনকারী ছিলেন এবং নিয়মিত দেশে অর্থ পাঠাতেন। তার একটি ছোট সন্তান রয়েছে। এ ঘটনায় দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে পরিবার ও স্থানীয়রা।

বিশ্লেষকদের মতে, ইরান-ইসরায়েল উত্তেজনার প্রভাব মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় সেখানে কর্মরত প্রবাসীদের মধ্যেও উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট