1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

বিরলে ভারতীয় ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৫ বার
বিরলে ভারতীয় ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

বিরল দর্পণ ডেস্ক : দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিরলের রামচন্দ্রপুর বিওপি ক্যাম্পের বিজিবি ফোর্সের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (০৩ মার্চ) রাত আনুমানিক ৮টায় মালিকবিহীন অবস্থায় ৫৫ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ০২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়েছে।

উপজেলার ০৬নং ভান্ডারা ইউনিয়নের সীমান্ত পিলার ৩২৯/১০-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাঁকুরপাড়া গ্রাম থেকে উদ্ধারকৃত ১৭ হাজার ৩০০ টাকা সিজার মূল্যের এসব নিষিদ্ধ মাদকদ্রব্যের মালিক কে কাহারা তা জানা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট