1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

বিরলে এক মাদকসেবী’কে ০৫ মাসের কারাদণ্ড

  • প্রকাশিত : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১০১ বার
বিরলে এক মাদকসেবী’কে ০৫ মাসের কারাদণ্ড

বিরল দর্পণ ডেস্ক : বিরলে এক মাদকসেবী’কে জরিমানা’সহ ০৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার ০৮নং ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর (মিরাপাড়া) গ্রামের মৃত সাইফুল ইসলাম এর ছেলে ফরাজুল ইসলাম (৩৮)’কে একই ইউনিয়নের নলপুর গ্রামে ইউক্লিপ্টাস ও আকাশমনি গাছের বাগানে গাঁজা সেবনকালে জগতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই কাওছার আলী এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স হাতেনাতে আটক করে।

এ সময় তার নিকট ২ গ্রাম গাঁজা ও মাদকসেবনের বিভিন্ন ধরণের সরঞ্জাম উদ্ধার করা হলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ (১) গ ধারা লঙ্ঘনের অপরাধে ০৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশত টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

পরে দণ্ডপ্রাপ্ত মাদকসেবী ফরাজুল ইসলামকে থানা পুলিশের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট