1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিরলের আহিদুলের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি, বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত বিরলে ৩৬৬ বোতল যৌন উত্তেজক সিরাপ’সহ একজন আটক বিরলে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ একজন আটক বিরলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন বিরল পৌরএলাকার বিভিন্ন স্থানের উন্নয়ন মূলক কাজের সংষ্কার ও নতুন স্থাপনের জন্য পৌর প্রশাসক বরাবরে জনগনের পক্ষে লিখিত আবেদন বিরলে পেট্রোল পাম্প মালিক, ম্যানেজার এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসারদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত পুলিশ পরিদর্শক হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান দিনাজপুরে সড়ক বিভাগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

বিরলে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা!

  • প্রকাশিত : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৪৫৪ বার

বিরল দর্পণ : হিমালয়ের পাদদেশে হওয়ায় উত্তরের জেলা দিনাজপুরে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। দিনে তেমন একটা বোঝা না গেলেও রাত থেকে ভোর পর্যন্ত কিছুটা শীত অনুভূত হচ্ছে। মাঝে মধ্যেই দেখা মিলছে কুয়াশার।

আবহাওয়া অফিস বলছে, দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করেছে। গত কয়েক দিনে দিনাজপুরে সর্বনিম্ন তাপ ২২ থেকে ২৪ ডিগ্রীর মধ্যে থাকছে। তবে পুরোপুরি শীত আসতে মাস খানেক সময় লাগবে।

সকালে পত্র-পল্লবে মুক্তোদানার মতো শিশির বিন্দু, এর আগে রাত ও ভোরে কিছুটা কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তার। উত্তরের জেলা দিনাজপুরে কিছুটা শীতের আমেজ দেখা দিয়েছে। তাই তো প্রকৃতিতে এসব চিত্রই বলে দিচ্ছে দুয়ারে ঘন্টা বাজাচ্ছে শীত। এরই মধ্যে ঘরে তুলে থোয়া শীতের কাপড় গুলো শরীরে উঠতে শুরু করেছে। তবে এ জেলায় পুরোপুরি শীত আসতে শুরু করছে নভেম্বরের শেষের দিকে। বর্তমানে হালকা শীতের উষ্ণতা বেশ উপভোগ করছে এই অঞ্চলের মানুষ।

দিনাজপুর আবহাওয়া অফিসের কমকর্তা মো: তোফাজ্জল হোসেন বলেন, কয়েকদিন ধরে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২৪ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকছে। তবে এই অঞ্চলে শীতের প্রভাব ডিসেম্বর জানুয়ারীতে বেশি থাকে।

জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট