1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, ভারতে আটকা জিম্বাবুয়ে দল মধ্যবিত্তের টানাপোড়েনে থাকে তবু ভালোবাসা বিরলে বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা বিরলে বিজিবি’র বিশেষ অভিযানে গাঁজা’সহ এক মাদকসেবী ও ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার আল-জামি’আহ আস-সালাফিয়্যাহ’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দিনাজপুরে আলোচিত শিশু হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার-০১ দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রস্তুতির নির্দেশনা প্রধানমন্ত্রীর বিরলে সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা বিরলে তিন মাদকসেবী’কে জরিমানা’সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

শিশু বান্ধব কেন্দ্রগুলো শিশুর মনন বিকাশে উপযুক্ত একটি স্থান

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৪২৪ বার

সুবল রায় : শিক্ষায় পিছিয়ে পড়া দিনাজপুরের বিরলে বেসরকারি সংস্থা বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগীতায়, রাণীপুকুর ইউনিয়নের চকবিষ্ণুপুর এলাকায় “রঙ্গিন প্রজাপতি” শিশু বান্ধব কেন্দ্র চালু করা হয়েছে। এ কেন্দ্রে শিশুরা খেলা-ধুলার পাশাপাশি পাঠ গ্রহণে অংশ নেবে। সেভাবেই কেন্দ্রটি উন্মুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এরিয়া ম্যানেজার নীতা ফ্লোরা দাস বলেন, শিশু বান্ধব কেন্দ্রগুলো শিশুর মনন বিকাশে উপযুক্ত একটি স্থান। যেখানে শিশুরা খেলতে পারে এবং স্বাভাবিক নিয়ম, শৃঙ্খলা শেখার সুযোগ পায়। কেন্দ্র গুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের দ্বারা শিশুরা মননশীল সামাজিক সহায়তাও পেয়ে থাকে। এ কেন্দ্রে শিশুরা বিভিন্ন পরিস্থিতিতে নিজেদের সুরক্ষিত রাখার বিষয়ে জ্ঞান পায়। এর মধ্য দিয়ে শিশু পাচার, নির্যাতন, শিশু শ্রম, বাল্য বিবাহ ইত্যাদি বিষয়ে শিশুরা সচেতনতার শিক্ষা পায়।

এছাড়াও স্বাস্থ্যসম্মত জীবনযাপন, সুস্বাস্থ্য ও সড়কে চলাফেরা নিয়ে সতর্কতার জ্ঞানও এখান থেকে পেয়ে থাকে তারা।

শিশুর অভিভাকরা বলেন, আশেপাশে পার্ক না থাকায় এই রঙ্গীন প্রজাপতি কেন্দ্রে প্রতি দিন বিকালে শিশুদের নিয়ে আসি। এখানে খেলার সাথে পড়ার সুযোগ আছে। তাই মোবাইল ফোনের আসক্তি থেকে শিশুরা ভাল থাকে।

প্রগ্রাম অফিসার তিথী সিং বলেন, এই এলাকায় গ্রাম উন্নয়ন কমিটি সক্রিয় থাকায় এবং স্থানীয়দের সাথে নিয়ে একেন্দ্রটি চালু করা হয়েছে। শিশুদের পাশাপাশি বড়রাও বিকালবেলা এসে সুন্দর সময় পার করছেন।

জেলায় এই প্রথম শিশু কেন্দ্রটি স্থাপন করা হয়েছে, যেখানে প্রায় ৫শ থেকে ৮০০ শিশু খেলাধুলার সুযোগ পাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট