1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিরলের আহিদুলের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি, বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত বিরলে ৩৬৬ বোতল যৌন উত্তেজক সিরাপ’সহ একজন আটক বিরলে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ একজন আটক বিরলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন বিরল পৌরএলাকার বিভিন্ন স্থানের উন্নয়ন মূলক কাজের সংষ্কার ও নতুন স্থাপনের জন্য পৌর প্রশাসক বরাবরে জনগনের পক্ষে লিখিত আবেদন বিরলে পেট্রোল পাম্প মালিক, ম্যানেজার এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসারদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত পুলিশ পরিদর্শক হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান দিনাজপুরে সড়ক বিভাগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

সীমান্তে পুশইন’সহ চোরাচালান রোধে কঠোর অবস্থানে বিজিবি : কর্ণেল মঈন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৮০০ বার

বিরল দর্পণ : বিজিবি দিনাজপুর সেক্টরের ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেছেন, সীমান্ত রক্ষী বাহিনী হিসেবে বিজিবির প্রধান দায়িত্ব সীমান্তে নিরাপত্তা রক্ষা করা এবং সকল অপরাধ প্রতিরোধ করা।

বিজিবির সদস্যরা সীমান্তে সব সময় সর্তকতাবস্থায় তাদের উপর ন্যস্ত দায়িত্ব পালন করে যাচ্ছে।

সম্প্রতি ঠাকুরগাও ও দিনাজপুর সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে কয়েক দফায় ৫৭ জন নারী পুরুষ ও শিশু কে শুন্যহাতে পুশইন করেছে ভারতীয় বিএসএফ । যথাযথ আর্ন্তজাতিক প্রক্রিয়া অনুসরন করা হয়নি। রাতের আধারে সীমান্ত দিয়ে বিএসএফ বাংলাদেশে পুশইন করা হয়েছে।

তিনি বলেন, পুশইন ঠেকাতে বিজিবি সীমান্তে কঠোর নজরদারী রেখেছে। পুশইনসহ সীমান্তে বিএসএফ কতৃক বিভিন্ন ঘটনার প্রতিবাদ জনগনের সহায়তায় প্রতিবাদ করে আসছে বিজিবি। প্রয়োজনে পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে বিজিবি শহীদ কর্ণেল গুলজার হলে প্রেস বিফ্রিংয়ে গণমাধ্যম কর্মীদের একথা বলেন বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মঈন হাসান ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মাহফুজুর রহমান।

তিনি আরো বলেন, ঈদুল আযহা উপলক্ষ্যে গরু চোরাচালান ও চামড়া পাচার রোধে সীমান্তে বিজিবি কঠোর অবস্থান নিয়েছে । ঈদকে সামনে রেখে খামারীরা গরু লালন পালন করেছেন তারা যেন ক্ষতির সন্মুখীন না হয় এজন্য পার্শবর্তী দেশ থেকে গরু চোরাচালান বন্ধে সীমান্তে সর্তক অবস্থায় নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট