1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিরলের আহিদুলের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি, বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত বিরলে ৩৬৬ বোতল যৌন উত্তেজক সিরাপ’সহ একজন আটক বিরলে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ একজন আটক বিরলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন বিরল পৌরএলাকার বিভিন্ন স্থানের উন্নয়ন মূলক কাজের সংষ্কার ও নতুন স্থাপনের জন্য পৌর প্রশাসক বরাবরে জনগনের পক্ষে লিখিত আবেদন বিরলে পেট্রোল পাম্প মালিক, ম্যানেজার এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসারদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত পুলিশ পরিদর্শক হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান দিনাজপুরে সড়ক বিভাগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

বিরলে চাল কুমড়া চাষে আধুনিক প্রযুক্তির সফল

  • প্রকাশিত : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৭৩২ বার
Oplus_0

বিরল দর্পণঃ দিনাজপুরের বিরলে চালকুমড়া একটি দৈনন্দিন চাহিদাসম্পন্ন সবজি, যা শহর ও গ্রামের বাজারে সমানভাবে বিক্রি হয়। দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুর জেলার বিরল উপজেলায় চালকুমড়া চাষে আধুনিক প্রযুক্তির সফল প্রয়োগ লক্ষ্য করা যাচ্ছে।

বিরল উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম জানান, এই প্রকল্পের অংশ হিসেবে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে ৬ জন কৃষকের মাধ্যমে ২০ শতক করে মোট ১২০ শতক জমিতে চালকুমড়ার প্রদর্শনী প্লট স্থাপন করা হয়। এতে আধুনিক চাষ পদ্ধতির মাধ্যমে উল্লেখযোগ্য ফলন ও অর্থনৈতিক সাফল্য অর্জিত হয়েছে।

মায়া নামের উন্নতজাত ব্যবহারের ফলে অধিক ফলন পাওয়া সম্ভব হচ্ছে। প্রতিটি প্রদর্শনীতে সুষম সার ও মাচার ব্যবহার করা হয়েছে। সঠিক সেচ ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের কারণে উৎপাদিত চালকুমড়া ভোক্তার জন্য নিরাপদ হচ্ছে।

প্রতিটি প্রদর্শনীতে গড় আয় প্রায় ২২,৫০০ টাকা। খরচ বাদ দিয়ে প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা লাভ করছেন প্রদর্শনী প্রাপ্ত কৃষকেরা। বিরল উপজেলায় আধুনিক পদ্ধতিতে চালকুমড়া চাষ টেকসই কৃষি উন্নয়নের একটি সফল উদাহরণ।

৬টি প্রদর্শনী প্লটের অভিজ্ঞতা থেকে স্পষ্ট, সঠিক পদ্ধতি ও প্রযুক্তির প্রয়োগ হলে অল্প জমিতেও লাভজনক ফসল ফলানো সম্ভব। এই উদ্যোগ আরও সম্প্রসারিত হলে এলাকার কৃষকদের আয়ের পথ সুদৃঢ় হবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট