1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিরলের আহিদুলের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি, বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত বিরলে ৩৬৬ বোতল যৌন উত্তেজক সিরাপ’সহ একজন আটক বিরলে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ একজন আটক বিরলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন বিরল পৌরএলাকার বিভিন্ন স্থানের উন্নয়ন মূলক কাজের সংষ্কার ও নতুন স্থাপনের জন্য পৌর প্রশাসক বরাবরে জনগনের পক্ষে লিখিত আবেদন বিরলে পেট্রোল পাম্প মালিক, ম্যানেজার এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসারদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত পুলিশ পরিদর্শক হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান দিনাজপুরে সড়ক বিভাগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

চিচিঙ্গা একটি লাভজনক ও জনপ্রিয় ফসল

  • প্রকাশিত : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৭৩৫ বার
Oplus_0

বিরল দর্পণঃ দিনাজপুর জেলার বিরল উপজেলা সবজি উৎপাদনের জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। সারাবছর বিভিন্ন জাতের শাকসবজি উৎপাদনের মধ্যে চিচিঙ্গা একটি লাভজনক ও জনপ্রিয় ফসল।

বিরল উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম জানান, টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে চিচিঙ্গা চাষ সম্প্রসারণের ফলে কৃষকরা নতুন দিগন্তের মুখ দেখছে। চিচিঙ্গা একটি পুষ্টিকর ও বহুল চাহিদাসম্পন্ন সবজি। উৎপাদন খরচ কম, লাভ বেশি। বাজারে বিক্রি সহজ, ফলনকাল দীর্ঘ।

২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বিরল উপজেলায় ৭টি চিচিঙ্গা উৎপাদন প্রদর্শনী বাস্তবায়ন করা হয়।

দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে চিচিঙ্গা চাষে যেসব আধুনিক প্রযুক্তি ও কৌশল প্রয়োগ করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে উন্নত জাতের (আশা) বীজ ব্যবহার, মাচা পদ্ধতিতে চাষ, সেচ ও নিষ্কাশন ব্যবস্থাপনা, জৈব ও ভারসাম্যপূর্ণ সার ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে রোগ ও পোকা দমন পদ্ধতি। এসব প্রযুক্তি ব্যবহারের ফলে ২০ শতক জমিতে চিচিঙ্গা চাষ করে কৃষক ৩ মাসে প্রায় ২০ হাজার টাকা আয় করেছেন।

সঠিক প্রশিক্ষণ, সেচ ও সার ব্যবস্থাপনার ফলে ফলন ও কৃষকের আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই উদ্যোগ অব্যাহত থাকলে বিরল উপজেলা চিচিঙ্গা উৎপাদনে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট