1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিরলের আহিদুলের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি, বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত বিরলে ৩৬৬ বোতল যৌন উত্তেজক সিরাপ’সহ একজন আটক বিরলে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ একজন আটক বিরলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন বিরল পৌরএলাকার বিভিন্ন স্থানের উন্নয়ন মূলক কাজের সংষ্কার ও নতুন স্থাপনের জন্য পৌর প্রশাসক বরাবরে জনগনের পক্ষে লিখিত আবেদন বিরলে পেট্রোল পাম্প মালিক, ম্যানেজার এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসারদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত পুলিশ পরিদর্শক হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান দিনাজপুরে সড়ক বিভাগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মহানাম যজ্ঞানুষ্ঠান ও পদাবলি কির্তন

  • প্রকাশিত : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৬৯৮ বার

বিরল দর্পণ : বিশ্ব শান্তিকল্পে ও কলিযুগে সর্বজীবের মুক্তি কামনায় দিনাজপুর সুইহারী ওঁ দয়ানন্দ শ্রীশ্রী গৌরী গৌরাঙ্গ আশ্রমে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও পদাবলি কির্তন শুরু হচ্ছে। এই মহোৎসব চলবে পাঁচ দিনব্যাপী, ১২ মে থেকে ১৬ মে পর্যন্ত।

রবিবার রাত্রি ৮টায় শুভ অধিবাসের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। অধিবাসে শ্রীমদ্ভগবদগীতা পাঠ, মঙ্গলঘট স্থাপন ও পূজা-অর্চনাসহ কীর্তন পরিবেশিত হবে। শ্রীমদ্ভগবদগীতা পাঠ করবেন শ্রী কেশব চন্দ্র মহন্ত, সুইহারী আশ্রম, দিনাজপুর।

শ্রীশ্রীকৃষ্ণের ফুলদোলযাত্রার মধ্য দিয়ে শুরু হবে ২৪ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন। টানা তিন দিন (১২-১৪) ভোর থেকে রাত পর্যন্ত হরিনাম সংকীর্তনের ধ্বনি ভাসাবে আশ্রম চত্বর। ১৫ মে (৩১ বৈশাখ) অনুষ্ঠিত হবে কুঞ্জভঙ্গ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভোগ মহোৎসব ও মহাপ্রসাদ বিতরণ। এদিন থেকে শুরু হবে বিশেষ পদাবলী কীর্তন, যা চলবে ১৫ ও ১৬ মে দুই দিনব্যাপী।

বিশিষ্ট কীর্তন সম্প্রদায়গুলোর পরিবেশনায় নাম সুধা উপভোগ করবেন ভক্তরা। কীর্তন পরিবেশনায় অংশ নেবে-দেবনারায়ণ সম্প্রদায় (সাতক্ষীরা), নব বিমলকৃষ্ণ সম্প্রদায় (নেত্রকোনা), গোপাল সংঘ (হবিগঞ্জ), দীপুশ্রী সম্প্রদায় (মহিলা) (গোপালগঞ্জ), কৃষ্ণ ভক্ত সম্প্রদায় (কুড়িগ্রাম), শ্রীহরি সম্প্রদায় (ডোমার, নীলফামারী)। বিশেষ আকর্ষণ হিসেবে পদাবলী কীর্তনে অংশ নেবেন শ্রীমতী শতরূপা হালদার (রাজশাহী)। এই ২৪তম মহানাম যজ্ঞানুষ্ঠান কলিযুগে সকল জীবের মুক্তি ও বিশ্ব শান্তির জন্য উৎসর্গ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা রমেশ চন্দ্র দাস বলেন, এই যজ্ঞানুষ্ঠান আমাদের এলাকার ঐতিহ্য ও ভক্তিমূলক পরিবেশকে জাগ্রত করে। হরিনামের ধ্বনি মনকে শান্তি দেয় এবং বিশ্বশান্তি ও কল্যাণের বার্তা বহন করে। এমন আয়োজন আমাদের জন্য ভগবানের বিশেষ আশীর্বাদ।

ওঁ দয়ানন্দ শ্রী শ্রী গৌরী গৌরাঙ্গ আশ্রম সুইহারী দিনাজপুরের পক্ষে সভাপতি মানব কুমার পাল (মানু) এবং সাধারণ সম্পাদক ফণীভূষণ দাস, আশ্রম কর্তৃপক্ষ এবং আয়োজক কমিটি কৃষ্ণ ভক্তবৃন্দদের এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত হয়ে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট