1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিরলের আহিদুলের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি, বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত বিরলে ৩৬৬ বোতল যৌন উত্তেজক সিরাপ’সহ একজন আটক বিরলে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ একজন আটক বিরলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন বিরল পৌরএলাকার বিভিন্ন স্থানের উন্নয়ন মূলক কাজের সংষ্কার ও নতুন স্থাপনের জন্য পৌর প্রশাসক বরাবরে জনগনের পক্ষে লিখিত আবেদন বিরলে পেট্রোল পাম্প মালিক, ম্যানেজার এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসারদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত পুলিশ পরিদর্শক হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান দিনাজপুরে সড়ক বিভাগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

বিরলে একই জমিতে বাঁধাকপি ও কলা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৬৬৯ বার

বিরল দর্পণ : দিনাজপুরের বিরলে একই জমিতে বাঁধাকপি ও কলা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। অল্প সময়ে কম খরচেই বিশেষ করে প্রান্তিক কৃষকেরা বাড়তি আয়ের অংশ হিসেবে একই জমিতে বিভিন্ন ফসল চাষ করে বেশ লাভবান হচ্ছেন। আর এই বাড়তি আয়ের কারণে এখন অনেক কৃষককেই একই সাথে বিভিন্ন ফসলের চাষ করতে দেখা গেছে জেলার বিরল উপজেলায়।

সরজমিনে দেখা যায়, বিরল উপজেলার ৩নং ধামইর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের কৃষক সাবিনা খাতুন প্রাথমিক ভাবে ৫০ শতক জমিতে ৩৫০ কলা গাছ রোপন করেছেন। পাশাপাশি ওই জমিতে সাথী ফসল হিসেবে বাঁধাকপি রোপন করেন।

কৃষক সাবিনা খাতুন জানান, সাধারণত কলা চাষে এক বছর সময় লাগে, তাই জমিতে কলা গাছ রোপণের পর ফাঁকা জায়গায় সারি সারি বাঁধাকপি রোপন করি। কারণ এ ফসলগুলো তিন থেকে চার মাসের মধ্যে ফলন পাওয়া যাবে। আর অন্যদিকে কলা গাছ ধীরে ধীরে বড় হচ্ছে। এ বছর আশা করছি দাম ভালো থাকলে আমার এই ফসলে খেত হতে প্রায় ৮০ হাজার টাকার সবজি বিক্রি করতে পারব, যা আমার বাড়তি আয় হবে। আর এ ফসলের আয় থেকেই কলা খেতের যাবতীয় খরচ বহন করা যাবে।

বিরল উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম জানান,উপজেলায় বসতবাড়ী ও আশেপাশের জমিতে উচ্চ মুল্যে পুষ্টি সমৃদ্ধ ফল ও সবজি বাগান তুলনা মুলক কম। আমরা কৃষকদের উদ্ধুদ্ধ করে একই জমিতে দুই ধরণের ফসল করা যায় তা আমরা সকল সহযোগীতা করে আসছি। বিশেষ করে যারা কলা চাষ করছে তাদের ক্ষেতে বিভিন্ন ফসলের চাষ লক্ষ্য করা গেছে। এছাড়াও কৃষকের উৎপাদিত ফসলের রোগ বালাইয়ে যেন কোন ক্ষতি না হয়, সে বিষয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট