1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিরলের আহিদুলের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি, বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত বিরলে ৩৬৬ বোতল যৌন উত্তেজক সিরাপ’সহ একজন আটক বিরলে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ একজন আটক বিরলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন বিরল পৌরএলাকার বিভিন্ন স্থানের উন্নয়ন মূলক কাজের সংষ্কার ও নতুন স্থাপনের জন্য পৌর প্রশাসক বরাবরে জনগনের পক্ষে লিখিত আবেদন বিরলে পেট্রোল পাম্প মালিক, ম্যানেজার এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসারদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত পুলিশ পরিদর্শক হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান দিনাজপুরে সড়ক বিভাগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

বিরলে বানিজ্যিক ভাবে জনপ্রিয় হচ্ছে কাটিমন আমের চাষ

  • প্রকাশিত : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৫৯৯ বার
oplus_0

বিরল দর্পণ : শুধু গ্রীস্মকাল নয় সারাবছর আম মিলবে যে গাছ থেকে। দিনাজপুরের বিরলে বানিজ্যিক ভাবে কাটিমন জাতের আমের বাগান কৃষকদের মাঝে বেশ জনপ্রিয় হয়েছে। এই কাটিমন আম বারমাস সংগ্রহ করা যায় বলে এর চাহিদা রয়েছে বিশ্ব জুড়ে। এই আমের বাগানীরা অসময়ে চড়া দামে বিক্রি করছেন তাদের বাগানের আম। কাটিমন আম বাগান গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা করছেন স্থানীয় কৃষি বিভাগ।

একই গাছে কোথাও মূকুল, কোথাও পাকা আম এছাড়াও বিভিন্ন আকারের আম ঝুলছে থোকায় থোকায়। কাটিমন জাতের এই আম বারোমাস গাছ থেকে সংগ্রহ করা যায় বলে এই আম বেশ জনপ্রিয় হয়ে উঠছে সৌখিন বাগানীদের কাছে।

দিনাজপুরের বিরলে বানিজ্যিক ভাবে বারোমাসী কাটিমন আমের বাগান গড়ে তুলেছেন কৃষক মমিনুল ইসলাম। উপজেলার শহরগ্রাম ইউনিয়নের লক্ষ্মিপুর গ্রামে তিনি ২০১৭ সালে দুই একর জমিতে এই বাগান গড়ে তোলেন। বাগান শুরু করার দুই বছরের মাথায় কিছুটা ফলন আসতে শুরু করে। তবে গত তিন থেকে চার বছর যাবৎ ব্যপক ফলনও আসছে এবং বিক্রি শুরু করেছেন। এই বাগানের প্রায় এক হাজার আম গাছ রয়েছে। প্রায় সব গুলোতেই বেশ আশানরুপ ফলন আচ্ছেন তিনি। অসময়ে এই কাটিমন আম প্রতি কেজি বিক্রি করছেন তিনশ থেকে সাড়ে তিনশো টাকা দরে। কাটিমন আম সুস্বাদু হওয়ায় বাজারে প্রচুর চাহিদা রয়েছে। কৃষক মমিনুল ইসলামের বাগানে জৈবিক পদ্ধতিতে আম উৎপাদন করছেন। বছরে তিন থেকে চারবার তিনি এই বাগান থেকে আম সংগ্রহ করেন।

কৃষক মমিনুল ইসলাম জানান, অন্যান্ন ফসলের থেকে আমের বাগান অনেক লাভবান। সবচেয়ে বেশী বারমাসী কাটিমন আমের বাগান। তার বাগানে স্থানীয় বেশ কয়েকজনের কর্মসংস্থান হয়েছে। এছাড়াও দুর দুরান্ত থেকে অনেকে বাগান পরিদর্শন করতে আসছেন এবং কাটিমন বাগান করার জন্য কৃষক মমিনুলের কাছে পরামর্শ নিচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম জানান, এই অঞ্চলের মাটি কাটিমন আমের জন্য বেশ উপযোগি। এই বাগান বাড়ানোর জন্য কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি সার্বিক সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। তিনি আরো বলেন, বিরল উপজেলায় প্রায় ১০ একর জমিতে বারোমাসী কাটিমন আমের বাগান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট