1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিরলের আহিদুলের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি, বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত বিরলে ৩৬৬ বোতল যৌন উত্তেজক সিরাপ’সহ একজন আটক বিরলে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ একজন আটক বিরলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন বিরল পৌরএলাকার বিভিন্ন স্থানের উন্নয়ন মূলক কাজের সংষ্কার ও নতুন স্থাপনের জন্য পৌর প্রশাসক বরাবরে জনগনের পক্ষে লিখিত আবেদন বিরলে পেট্রোল পাম্প মালিক, ম্যানেজার এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসারদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত পুলিশ পরিদর্শক হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান দিনাজপুরে সড়ক বিভাগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

হাসানের চতুর্থ শিকার পান্ত বিপাকে ভারত!

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৪৩ বার

বিরল দর্পণ : ভারতের বিপক্ষে প্রথম টেস্টের শুরুতেই বল হাতে আগুন ঝরাচ্ছেন হাসান মাহমুদ। হিটম্যান রোহিত শর্মা, শুভমান গিল এবং বিরাট কোহলিকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন পেসার হাসান মাহমুদ। এরপর ভারতীয় শিবিরে হাল ধরার চেষ্টা করেন ঋষভ পান্থ এবং যশস্বী জয়সাওয়াল।

তবে মধ্যাহ্নভোজের বিরতিতে থেকে ফিরেই পান্থকেও সাজঘরে ফেরান হাসান মাহমুদ। এতে দলীয় ৯৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভারে ভারতের সংগ্রহ ৯৬ রান। যশস্বী জয়সাওয়াল ৩৭ রান এবং লোকেশ রাহুল ০ রানে ব্যাট করছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি পেসারদের দেখে শুনেই খেলছিলেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং যশ্বী জয়সওয়াল। তবে চতুর্থ ওভারে রোহিতকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছিলেন রোহিত। কিন্তু আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেন শান্ত। তবে বল বেল্টে লাগায় বেঁচে যান ভারতীয় অধিনায়ক।

তবে পিচে বেশিক্ষণ টিকতে পারেনি রোহিত। হাসানের পরের ওভারেই দ্বিতীয় স্লিপে কাটা পড়েন তিনি। এদিন চেন্নাইয়ের পিচের চরিত্র বোঝার আগের সাজঘরে ফেরেন শুভমান গিল। অষ্টম ওভারে লিটনের হাতে ক্যাচ তুলে দেন তিনি। সেই সঙ্গে জোড়া উইকেট তুলে নেন হাসান।

চতুর্থ উইকেটে জয়সাওয়ালকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বিরাট কোহলি। কিন্তু দশম ওভারের দ্বিতীয় বলে হাসানের তৃতীয় শিকার বনে যান এই কিংবদন্তি ক্রিকেটার। ৬ বলে ৬ রান করেন তিনি।

এরপর জয়সাওয়ালকে সঙ্গে নিয়ে ভারতীয় শিবিরে হাল ধরে ঋষভ পান্থ। দুজনের ব্যাটে ভর করে শুরু ধাক্কা সামলে ওঠে ভারত।তবে মধ্যাহ্নভোজের বিরতিতে থেকে ফিরেই পান্থকে সাজঘরে ফেরান হাসান মাহমুদ। এতে দলীয় ৯৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে ভারত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট