1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিরলে ৩৬৬ বোতল যৌন উত্তেজক সিরাপ’সহ একজন আটক বিরলে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ একজন আটক বিরলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন বিরল পৌরএলাকার বিভিন্ন স্থানের উন্নয়ন মূলক কাজের সংষ্কার ও নতুন স্থাপনের জন্য পৌর প্রশাসক বরাবরে জনগনের পক্ষে লিখিত আবেদন বিরলে পেট্রোল পাম্প মালিক, ম্যানেজার এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসারদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত পুলিশ পরিদর্শক হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান দিনাজপুরে সড়ক বিভাগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক বিরল হাসপাতালে ২টি সিজারিয়ান সম্পন্ন || বাচ্চা-মা দুজনেই সুস্থ বিরলে ধর্মপুর ফরেস্ট বিটের ১৫ শতক জমি উদ্ধার বিরলে সাড়ে ৫২ লিটার তেল জব্দ || বেশি দামে বিক্রির অপরাধে কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা

বিরলে ৩৬৬ বোতল যৌন উত্তেজক সিরাপ’সহ একজন আটক

  • প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৫ বার
বিরলে ৩৬৬ বোতল যৌন উত্তেজক সিরাপ’সহ একজন আটক

বিরল দর্পণ ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এবং প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৭ এপ্রিল রাত ৮টা ২৫ মিনিটে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ’সহ এক কারবারীকে আটক করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি।

বিরল উপজেলাধীর সীমান্ত মেইন পিলার ৩৩১ হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পাকুড়া নামক স্থান হতে একই উপজেলার ০৫নং বিরল ইউনিয়নের পুড়িয়া মন্ডলপাড়া গ্রামের মৃত আকবর আলী’র ছেলে দুলাল হোসেন (৪০ ‘কে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩৬৬ বোতল যৌন উত্তেজক সিরাপ এবং ১টি ব্যাটারী চালিত কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

আটককৃত কারবারীকে যৌন উত্তেজক সিরাপ এবং ব্যাটারী চালিত কাভার্ড ভ্যান’সহ বিরল থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য দুই লক্ষ তিন হাজার নয়শত টাকা।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট