1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিরলে ৩৬৬ বোতল যৌন উত্তেজক সিরাপ’সহ একজন আটক বিরলে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ একজন আটক বিরলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন বিরল পৌরএলাকার বিভিন্ন স্থানের উন্নয়ন মূলক কাজের সংষ্কার ও নতুন স্থাপনের জন্য পৌর প্রশাসক বরাবরে জনগনের পক্ষে লিখিত আবেদন বিরলে পেট্রোল পাম্প মালিক, ম্যানেজার এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসারদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত পুলিশ পরিদর্শক হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান দিনাজপুরে সড়ক বিভাগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক বিরল হাসপাতালে ২টি সিজারিয়ান সম্পন্ন || বাচ্চা-মা দুজনেই সুস্থ বিরলে ধর্মপুর ফরেস্ট বিটের ১৫ শতক জমি উদ্ধার বিরলে সাড়ে ৫২ লিটার তেল জব্দ || বেশি দামে বিক্রির অপরাধে কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা

বিরলে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ একজন আটক

  • প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩ বার
বিরলে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ একজন আটক

বিরল দর্পণ ডেস্ক : বিরলে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বুধবার (০৭ এপ্রিল) দুপুর ২টা ১০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩১/৫-এস হতে আনুমানিক ০৮ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পিপল্যা কবিরাজ পাড়া এলাকা থেকে ১১ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড এবং ১টি মেমোরী কার্ড’সহ একজন মাদকসেবী’কে আটক করা হয়েছে।

আটককৃত মাদকসেবী উপজেলার ০৩নং ধামইর ইউনিয়নের পিপল্যা কবিরাজ পাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র মোঃ সালাম (৩৪)।

এরপর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রবীর বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকসেবী মোঃ সালাম’কে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়াও বিজিবি, পুলিশ ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উদ্ধারকৃত ১১ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ধ্বংস করে দেন। পরবর্তীতে সাজাপ্রাপ্ত আসামী’কে অন্যান্য মালামাল’সহ বিরল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট