1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, ভারতে আটকা জিম্বাবুয়ে দল মধ্যবিত্তের টানাপোড়েনে থাকে তবু ভালোবাসা বিরলে বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা বিরলে বিজিবি’র বিশেষ অভিযানে গাঁজা’সহ এক মাদকসেবী ও ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার আল-জামি’আহ আস-সালাফিয়্যাহ’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দিনাজপুরে আলোচিত শিশু হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার-০১ দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রস্তুতির নির্দেশনা প্রধানমন্ত্রীর বিরলে সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা বিরলে তিন মাদকসেবী’কে জরিমানা’সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, ভারতে আটকা জিম্বাবুয়ে দল

  • প্রকাশিত : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫ বার

বিরল দর্পণ ডেস্ক : মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরতে পারছে না জিম্বাবুয়ে ক্রিকেট দল। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর মধ্যে তারাই প্রথম এই পরিস্থিতির শিকার হলো।

ভারতের অরুণ জেটলি স্টেডিয়ামে শনিবার দক্ষিণ আফ্রিকার কাছে পাঁচ উইকেটে হেরে বিশ্বকাপ মিশন শেষ করে জিম্বাবুয়ে। সোমবার এমিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে হারারে ফেরার কথা ছিল তাদের। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটের কারণে নির্ধারিত ভ্রমণ পরিকল্পনা স্থগিত হয়েছে।

ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, জিম্বাবুয়ের খেলোয়াড় ও কর্মকর্তারা কয়েকটি দলে ভাগ হয়ে দেশে ফেরার সূচিতে ছিলেন। সোমবার ভোর ৪টা ৩০ মিনিটেও একটি দল রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু দুবাই ট্রানজিট থাকায় এমিরেটস ফ্লাইটে যাত্রা সম্ভব হয়নি। বিকল্প রুট ও এয়ারলাইন্স খুঁজছে টুর্নামেন্ট আয়োজকরা।

ভ্রমণ পরিকল্পনা নিয়ে স্পষ্টতা আছে কি না, এমন প্রশ্নে জিম্বাবুয়ের কোচ জাস্টিন স্যামন্স বলেন, না, এমন কিছু আমি শুনিনি। খেলা শুরু হওয়ার সময় এ ধরনের কোনো তথ্য ছিল না। আমরা পুরো সময়টাই ম্যাচ নিয়ে ব্যস্ত ছিলাম। এরপর থেকে ভ্রমণ পরিকল্পনা নিয়ে নতুন কিছু শুনিনি।

এদিকে পাকিস্তান দল কলম্বো থেকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটে লাহোরে পৌঁছেছে। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচে পাঁচ রানের জয় পেলেও আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছিল তাদের।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, তারা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বিকল্প পরিকল্পনা সক্রিয় করা হয়েছে।

আইসিসির বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের সংকট টুর্নামেন্ট পরিচালনায় সরাসরি প্রভাব ফেলছে না।

তবে আমরা স্বীকার করছি, খেলোয়াড়, দলীয় ব্যবস্থাপনা, ম্যাচ কর্মকর্তা, সম্প্রচারকর্মী ও আয়োজক সংশ্লিষ্ট অনেকেই নিজ দেশে ফেরার ক্ষেত্রে বিশেষ করে দুবাই (ডিএক্সবি)সহ উপসাগরীয় বিমানবন্দরগুলোকে গুরুত্বপূর্ণ ট্রানজিট হিসেবে ব্যবহার করেন।

আরও বলা হয়, ‘আইসিসির ট্রাভেল অ্যান্ড লজিস্টিকস টিম প্রধান আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে কাজ করছে। ইউরোপ, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন হাব হয়ে বিকল্প রুট নিশ্চিত করার চেষ্টা চলছে। নিরাপত্তা পরামর্শকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক নির্দেশনা দিচ্ছেন। একটি বিশেষ ট্রাভেল সাপোর্ট ডেস্কও চালু করা হয়েছে।

তথ্য ও ছবি: বাংলানিউজটুয়েন্টিফোরডটকম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট