1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, ভারতে আটকা জিম্বাবুয়ে দল মধ্যবিত্তের টানাপোড়েনে থাকে তবু ভালোবাসা বিরলে বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা বিরলে বিজিবি’র বিশেষ অভিযানে গাঁজা’সহ এক মাদকসেবী ও ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার আল-জামি’আহ আস-সালাফিয়্যাহ’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দিনাজপুরে আলোচিত শিশু হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার-০১ দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রস্তুতির নির্দেশনা প্রধানমন্ত্রীর বিরলে সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা বিরলে তিন মাদকসেবী’কে জরিমানা’সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মধ্যবিত্তের টানাপোড়েনে থাকে তবু ভালোবাসা

  • প্রকাশিত : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৬ বার

বিরল দর্পণ ডেস্ক :
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো নাটক থাকে তবু ভালোবাসা। একটি পরিবারকে ঘিরে কাহিনি।
এই পরিবারে তিন সদস্য-সরোয়ার, সায়না ও তাদের একমাত্র মেয়ে নাবিহা। স্বল্প বেতনের চাকরি করে সরোয়ার।
সেই টাকায় চলে সংসার। কোনো কারণে বাড়তি টাকার প্রয়োজন হলে ধার-দেনা করতে হয়। মাস কয়েক আগে ধার-দেনা করে একটি মোটর সাইকেল কিনেছে সরোয়ার। এখনো সেই টাকা শোধ হয়নি পুরোটা।
এমনি পরিস্থিতিতে প্রতিবেশীদের কথার খোঁচায় বাসায় একটা এসি লাগানোর আবদার করে বসে সায়না। এই নিয়ে চলে মন কষাকষি। একপর্যায়ে স্ত্রী-সন্তানের মুখে হাসি ফোটাতে এসি কেনে সরোয়ার। টাকা জোগাড় করতে গিয়ে না বলে অফিসের টাকা খরচ করে ফেলে সে।
তাতেই ঘটে বিপত্তি। গল্প গড়ায় চরম নাটকীয়তায়।
এমন গল্পের থাকে তবু ভালোবাসা নির্দেশনা দিয়েছেন এস এম সেলিম। গল্প ও চিত্রনাট্য রচনা এম এস রানা। প্রযোজনা আফরোজা সুলতানা।
নাটকটিতে সরোয়ার চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, সায়না চরিত্রে নাবিলা ইসলাম এবং নাবিহা চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী নাবিহা রানা ইরা। অন্যান্য চরিত্রে তারেক আজিজ নিশক, জান্নাতুন তাজরী অরা, সোহেল রশিদ, অরণ্য বিজয়, মোশারফ হোসেন ও মনির হোসেন অনিক।

থাকে তবু ভালোবাসা শিরোনামে নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। গানে কণ্ঠ দিয়েছেন সেনিজ।
অভিনেতা তানভীর বলেন, নাটকের গল্পটা অসাধারণ। ঘটনা সামান্য, কিন্তু গভীরতা অনেক বেশি। পারিবারিক বন্ধন, সম্পর্কের টান আর ছোট্ট ছোট্ট ঘটনার মধ্য দিয়ে চরম এক নাটকীয়তার মুখে দাঁড় করায় চরত্রিগুলোকে। এই নাটকের শেষটা এতটাই ইমোশনাল ছিল যে আমরা সত্যিই কাঁদছিলাম। ডিরেক্টর থেকে শুরু করে ইউনিটের অনেকেই কান্না আটকে রাখতে পারেননি।
নাবিলা ইসলাম বলেন, এই নাটকে এসিটা একটা উপলক্ষ মাত্র। মধ্যবিত্ত মানুষেরা এখানে নিজেদের জীবনের গল্প খুঁজে পাবেন। বিশেষ করে যেভাবে গল্পের সমাপ্তি টানা হয়েছে, তা প্রতিটি দর্শকের মনকে নাড়া দিয়ে যাবে। এ ধরনের গল্পকে বাস্তবতার ছোঁয়ায় তুলে ধরতে শিল্পীদের পারস্পরিক বোঝাপড়াটা জরুরি। তানভীরের সঙ্গে আগেও কাজ করেছি। সেই বোঝাপড়াটা খুব কাজে দিয়েছে। নাবিহার এটা প্রথম অভিনয়, অথচ ও এত রিয়েল অভিনয় করেছে, আমাদের সঙ্গে এতটাই মানিয়ে নিয়েছে যে, আমরা যেন সত্যিই একটা পরিবার হয়ে গিয়েছিলাম।
শিশুশিল্পী নাবিহার ভাষ্য, এটা আমার প্রথম অভিনয়। ডিরেক্টর আঙ্কেল, আমার মা, নাটকে যারা আমার বাবা-মা হয়েছেন সবাই আমাকে হেল্প করেছেন। আর আমি তো স্ক্রিপ্টটা আগেই পড়ে নিয়েছিলাম। তাই যখন যেভাবে বলেছে, আমি সেভাবেই করেছি। আমার খুব ভালো লেগেছে অভিনয় করতে।
নির্দেশক সেলিম বলেন, সবাই মিলে একটি সুন্দর গল্প বলার চেষ্টা করেছি। নাটকটি দর্শকদের যতটা আনন্দ দেবে, ততটাই ভাবাবে। সবার ভালো লাগলেই আমাদের এই চেষ্টা সার্থক হবে।
প্রযোজক আফরোজা সুলতানা জানিয়েছেন, থাকে তবু ভালোবাসা বাংলাদেশ টেলিভিশনের এ সপ্তাহের নাটক। এটি প্রচারিত হবে আগামী ৭ মার্চ রাত ৯টায়।

তথ্য ও ছবি: বাংলানিউজটুয়েন্টিফোরডটকম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট