1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিরলে তিন মাদকসেবী’কে জরিমানা’সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বিরলে ৭৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার বুনিয়াদপুর আইডিয়াল ক্যাডেট স্কুলের ১০ বছর পূর্তি উদযাপন বাগান পরিচর্চা করে ব্যস্ত সময় পার করছেন বিরলের লিচু চাষীরা দিনাজপুর-৩ আসনে মনোনয়ন ফরম জমা দেন বাসদ এর জেলা শাখার আহবায়ক কিবরিয়া হোসেন বিরলে ওয়ার্ল্ড ভিশনের শিশু বিবাহ ও শিশু শ্রম বন্ধে ক্যাম্পেইন বিরলে একটি গ্রামের চিত্র বদলে দিয়েছে পোল্ট্রি খামার বিরলে ওয়ার্ল্ড ভিশন এর জিংক সমৃদ্ধ ব্রি ধান-১০০ বীজ বিতরণ দিনাজপুরে গানে গানে মাতালেন সংগীত শিল্পী বিপাশা মুরশালিন বিরলে ক্লুলেশ হত্যাকান্ডের রহস্য উম্মোচন; জড়িত ৩ বন্ধু গ্রেপ্তার

বিরলে ওয়ার্ল্ড ভিশনের শিশু বিবাহ ও শিশু শ্রম বন্ধে ক্যাম্পেইন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬৩ বার

বিরল দর্পণ : দিনাজপুরের বিরলে এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় ও শিশু এবং যুব ফোরামের আয়োজনে, শিশু বিবাহ ও শিশু শ্রম বন্ধে বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচের মাধ্যমে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে খেলাটি বিরল আদর্শ উচ্চ বিদ্যালয় ও বিরল পাইলট সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইশতিয়াক আহমেদ।

বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচের মাধ্যমে ক্যাম্পেইনটি পরিচালনা করেন, বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর প্রোগ্রাম অফিসার এন্টিনা দাস, প্রোগ্রাম অফিসার তিথী সিং, প্রোগ্রাম অফিসার গোলাম সাকলায়েন, জুনিয়র প্রোগ্রাম অফিসার সুশান্ত কুমার রায়।

ফুটবল খেলাটি উৎসবমুখর পরিবেশে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় দর্শকদের উপস্থিতিতে সম্পন্ন হয়। ফুটবল ম্যাচ পরিচালনা করেন রেফারি আহসান হাবীব আপেল।

এই ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থী ও অন্যান্য সকলের মধ্যে শিশুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা সর্ম্পকে সচেতন করার বিষয়টি তুলে ধরা হয় এবং শিশু বিবাহ ও শিশু শ্রম বন্ধে আরো সচেতন হতে আহবান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট