1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দিনাজপুরে আলোচিত শিশু হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার-০১ দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রস্তুতির নির্দেশনা প্রধানমন্ত্রীর বিরলে সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা বিরলে তিন মাদকসেবী’কে জরিমানা’সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বিরলে ৭৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার বুনিয়াদপুর আইডিয়াল ক্যাডেট স্কুলের ১০ বছর পূর্তি উদযাপন বাগান পরিচর্যা করে ব্যস্ত সময় পার করছেন বিরলের লিচু চাষীরা দিনাজপুর-৩ আসনে মনোনয়ন ফরম জমা দেন বাসদ এর জেলা শাখার আহবায়ক কিবরিয়া হোসেন বিরলে ওয়ার্ল্ড ভিশনের শিশু বিবাহ ও শিশু শ্রম বন্ধে ক্যাম্পেইন বিরলে একটি গ্রামের চিত্র বদলে দিয়েছে পোল্ট্রি খামার

বিরলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ

  • প্রকাশিত : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৪৩০ বার
oplus_2

বিরল দর্পণ : অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বিরলে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮-২৪ আগষ্ট) উপলক্ষে, মাছের পোনা অবমুক্তকরণ, র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান হয়েছে।

বিরল প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে, আজ সোমবার (১৮ আগষ্ট) সকাল ৯ টায় রাণীপুকুর ইউনিয়নের মির্জাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ করেন, প্রধান অতিথি উপজেলা নিবার্হী অফিসার ইন্দ্রজীত সাহা।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে বিরল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুণরায় একই স্থানে এসে শেষ হয়।

এদিকে উপজেলা পরিষদ হলরুমে, বিরল উপজেলা নিবার্হী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক দেদিপ্ত চন্দ্র সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ।

আরো বক্তব্য রাখেন, বিরল উপজেলা কমিশনার (ভুমি) ইশতিয়াক আহমেদ, জাতীয় নাগরিক পার্টীর উপজেলা প্রধান সমন্বয়ক মোকাম্মেল হোসেন, ১২ নং রাজারামপুর ইউপি বিএনপি’র সভাপতি মহসিন আলী, মৎস্য চাষী ফজলে রাব্বি প্রমুখ।

বিরল উপজেলার রুইমাছ চাষে রুহল আমীন, মহসিন আলীকে রুইশা মাছ ও শংকর রায়কে পাঙ্গাস মাছ চাষে সফলতা অর্জন করায় পুরুস্কার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট