1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আল-জামি’আহ আস-সালাফিয়্যাহ’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দিনাজপুরে আলোচিত শিশু হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার-০১ দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রস্তুতির নির্দেশনা প্রধানমন্ত্রীর বিরলে সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা বিরলে তিন মাদকসেবী’কে জরিমানা’সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বিরলে ৭৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার বুনিয়াদপুর আইডিয়াল ক্যাডেট স্কুলের ১০ বছর পূর্তি উদযাপন বাগান পরিচর্যা করে ব্যস্ত সময় পার করছেন বিরলের লিচু চাষীরা দিনাজপুর-৩ আসনে মনোনয়ন ফরম জমা দেন বাসদ এর জেলা শাখার আহবায়ক কিবরিয়া হোসেন বিরলে ওয়ার্ল্ড ভিশনের শিশু বিবাহ ও শিশু শ্রম বন্ধে ক্যাম্পেইন

বিরলে আসাদুল হত্যা মামলার মূল আসামী মুন্না গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৬৩৮ বার

বিরল দর্পণ : দিনাজপুরের বিরলে আলোচিত ভ্যানচালক আসাদুল (৩৫) হত্যা কান্ডের ঘটনায় এক সপ্তাহের মধ্যে ছিনতাই হওয়া অটোভ্যান ও হত্যায় ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার এবং মূল আসামী মুন্নাসহ আরো এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানাগেছে, সোমবার ভোরে বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর এর পরামর্শে এস আই রব্বানীর নেতৃত্বে এএসআই মুরসালিন ও এএসআই আনোয়ার হোসেনসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই হত্যা কান্ডের মূল আসামি উপজেলার ২নং ফরক্কাবাদ ইউপি’র দামাইল সংঙ্গতপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে নাজমুল হক মুন্না (৩৮)’কে গ্রেফতার করে।

পরে মুন্নার দেয়া স্বীকারোক্তিমূলক ভ্যান ক্রেতা ও সহযোগী আসামী জেলার বোচাগঞ্জ উপজেলার জালালী গ্রামের মোসলেম আলীর ছেলে রুবেল ইসলাম অরফে সাহেব আলী (৩৬)’কে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোভ্যান ও হত্যা কান্ডে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ। জানা যায়, হত্যা মামলার প্রধান আসামী নাজমুল হক মুন্নাকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই সকালে উপজেলার ৩নং ধামইর ইউপি’র ধুকুরঝাড়ী হতে কাহারোল পাকা সড়কের  মাটিয়ান পুকুরের পাশ থেকে অটোভ্যান চালক আসাদুলের লাশ উদ্ধার করে পুলিশ। পরে এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
নিহত অটোভ্যান চালক উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়নের যোগীহারি গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট