1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দিনাজপুরে আলোচিত শিশু হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার-০১ দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রস্তুতির নির্দেশনা প্রধানমন্ত্রীর বিরলে সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা বিরলে তিন মাদকসেবী’কে জরিমানা’সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বিরলে ৭৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার বুনিয়াদপুর আইডিয়াল ক্যাডেট স্কুলের ১০ বছর পূর্তি উদযাপন বাগান পরিচর্যা করে ব্যস্ত সময় পার করছেন বিরলের লিচু চাষীরা দিনাজপুর-৩ আসনে মনোনয়ন ফরম জমা দেন বাসদ এর জেলা শাখার আহবায়ক কিবরিয়া হোসেন বিরলে ওয়ার্ল্ড ভিশনের শিশু বিবাহ ও শিশু শ্রম বন্ধে ক্যাম্পেইন বিরলে একটি গ্রামের চিত্র বদলে দিয়েছে পোল্ট্রি খামার

বিরলে বিজলী প্লাস জাতের মরিচ চাষ

  • প্রকাশিত : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৬৫৬ বার
Oplus_0

বিরল দর্পণঃ বাংলাদেশের উত্তরাঞ্চলের দিনাজপুর জেলার বিরল উপজেলা কৃষি উৎপাদনের জন্য একটি সম্ভাবনাময় অঞ্চল।

এখানকার উর্বর মাটি, অনুকূল জলবায়ু এবং সেচ সুবিধা কৃষি খাতে নতুন নতুন প্রযুক্তি প্রয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে।

সম্প্রতি দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিরল, দিনাজপুরের প্রত্যক্ষ তত্বাবধানে আধুনিক প্রযুক্তি নির্ভর বিজলী প্লাস জাতের মরিচ চাষ কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বিরল উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম জানান, ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বিরল উপজেলায় ১২টি মরিচ উৎপাদন প্রদর্শনী বাস্তবায়ন করা হয়।

২০ শতকের প্রতিটি প্রদর্শনী মালচিং পদ্ধতিতে আধুনিক কলাকৌশল অনুসরণ করে বাস্তবায়ন করা হয়েছে। লাইন পদ্ধতিতে নির্দিষ্ট দূরত্বে চারা রোপণ করে সুষম সার ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে। পোকামাকড় ও রোগবালাই নিয়ন্ত্রণে আইপিএম পদ্ধতি অবলম্বন করায় কীটনাশক ব্যবহার হ্রাস পেয়েছে এবং পরিবেশবান্ধব পদ্ধতি জনপ্রিয় হয়েছে।

মাত্র ২০ শতক জমিতে মরিচ চাষ করে কৃষকেরা ৬০ হাজার টাকা আয় করেছেন। আধুনিক ওজৈব পদ্ধতিতে বিজলী প্লাস জাতের মরিচ চাষ বিরল উপজেলার কৃষকদের জন্য একটি সম্ভাবনাময় দিক উন্মোচন করেছে।

তিনি আরো জানান, আধুনিক প্রযুক্তি ও সরকারি সহায়তায় এই জাতের মরিচ দিনাজপুর অঞ্চলে মরিচ উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হচ্ছে। সঠিক তদারকি ও সম্প্রসারণ কার্যক্রম চালিয়ে গেলে এ খাত আরও সমৃদ্ধ হবে এবং দেশের মরিচ উৎপাদনে বিরল উপজেলাকে একটি আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট