1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিরলে তিন মাদকসেবী’কে জরিমানা’সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বিরলে ৭৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার বুনিয়াদপুর আইডিয়াল ক্যাডেট স্কুলের ১০ বছর পূর্তি উদযাপন বাগান পরিচর্চা করে ব্যস্ত সময় পার করছেন বিরলের লিচু চাষীরা দিনাজপুর-৩ আসনে মনোনয়ন ফরম জমা দেন বাসদ এর জেলা শাখার আহবায়ক কিবরিয়া হোসেন বিরলে ওয়ার্ল্ড ভিশনের শিশু বিবাহ ও শিশু শ্রম বন্ধে ক্যাম্পেইন বিরলে একটি গ্রামের চিত্র বদলে দিয়েছে পোল্ট্রি খামার বিরলে ওয়ার্ল্ড ভিশন এর জিংক সমৃদ্ধ ব্রি ধান-১০০ বীজ বিতরণ দিনাজপুরে গানে গানে মাতালেন সংগীত শিল্পী বিপাশা মুরশালিন বিরলে ক্লুলেশ হত্যাকান্ডের রহস্য উম্মোচন; জড়িত ৩ বন্ধু গ্রেপ্তার

যুদ্ধ বিরতিতে সম্মত ভারত-পাকিস্তান! জানালেন ট্রাম্প

  • প্রকাশিত : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৬৬৬ বার

বিরল দর্পণ : নয়াদিল্লি ও ইসলামাবাদের একে অপরের সামরিক স্থাপনায় হামলা-পাল্টা হামলার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে দাবি করেছেন, ভারত ও পাকিস্তান ‘পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে।

শনিবার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’

তিনি আরও উল্লেখ করেছেন, ‘সাধারণ জ্ঞান এবং দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ!’

পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান সামরিক সংঘাতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাকিস্তানের সশস্ত্র বাহিনী অপারেশন ‘বুনিয়ান-উন-মারসুস’ নামে একটি বৃহৎ পরিসরে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। ইতোমধ্যে বিভিন্ন অঞ্চলে ২০টিরও বেশি ভারতীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

শনিবার জিও নিউজকে ইসলামাবাদের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, হামলাগুলো নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এবং পাকিস্তানের সার্বভৌমত্বের মধ্যে ভারতের অব্যাহত আগ্রাসনের প্রতিক্রিয়া হিসাবে পরিচালিত হয়েছে।

গত ৫ ও ৬ মে রাতে পাকিস্তানের একাধিক শহরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর নতুন অভিযানের ঘোষণা দেওয়ার পর এই হামলা চালালো ইসলামাবাদ। এটি উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের নতুন ঘোষণা এলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট