1. subalray72@gmail.com : বিরল দর্পণ : বিরল দর্পণ
  2. info@www.biraldarpon24.com : বিরল দর্পণ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বিরলের আহিদুলের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজি, বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত বিরলে ৩৬৬ বোতল যৌন উত্তেজক সিরাপ’সহ একজন আটক বিরলে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ একজন আটক বিরলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন বিরল পৌরএলাকার বিভিন্ন স্থানের উন্নয়ন মূলক কাজের সংষ্কার ও নতুন স্থাপনের জন্য পৌর প্রশাসক বরাবরে জনগনের পক্ষে লিখিত আবেদন বিরলে পেট্রোল পাম্প মালিক, ম্যানেজার এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসারদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত পুলিশ পরিদর্শক হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান দিনাজপুরে সড়ক বিভাগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

বিরলে কৃষক-কৃষাণীদের জন্য চালু হয়েছে ফার্মার্স ফিল্ড বিজনেস স্কুল

  • প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৭৩ বার

বিরল দর্পণঃ দিনাজপুরের বিরলে কৃষক, কৃষাণীদের উৎপাদনের পাশাপাশি কৃষি উদ্যোক্তা বা ব্যবসায়ী হিসাবে গড়ে তুলতে চালু করা হয়েছে ফার্মারস ফিল্ড বিজনেস স্কুল।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মাধ্যমে রেইনস প্রকল্পের আওতায় কৃষি একটি ব্যবসা এই শ্লোগানকে সামনে রেখে পরিচালিত হচ্ছে এসব ফার্মারস ফিল্ড বিজনেস স্কুল (এফএফবিএস)।

প্রাথমিক ভাবে ফার্মারস ফিল্ড বিজনেস স্কুল (এফএফবিএস) গুলো গড়ে তোলা হয়েছে ৪নং শহরগ্রাম, ৬নং ভান্ডারা এবং ৯নং মঙ্গলপুর ইউনিয়নে। প্রতিটি এফএফবিসএ সদস্য সংখ্যা রয়েছে ৩০ (ত্রিশ) জন করে।

বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত রেইনস প্রকল্পের অন্যতম একটি লক্ষ্য ও উদ্দেশ্য হলো গ্রামীন কৃষকের আর্থ সামাজিক উন্নয়ন। তাই ১৩ সেশনব্যাপী প্রতিটি এফএফবিএস পরিচালিত হবে। ১৩ সেশনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেশন হলো নিকটবর্তী/স্থানীয় বাজার জরীপ।

উপজেলার ভান্ডারা ইউনিয়নের এফএফবিএস এর সদস্যবৃন্দ ভাড়াডাঙ্গী হাটে এবং শহরগ্রাম ইউনিয়নের এফএফবিএসের সদস্যবৃন্দ নাড়াবাড়ী হাটে বিক্রেতাদের সাথে কথা বলে বাজারের খুঁটিনাটি বিষয় জানার চেষ্টা করেন।

জরীপের সময় প্রায় ৫০টি প্রশ্ন এবং উত্তর সংগ্রহ করা হয়। যেমন উচ্চমূল্যের ফসল কোনগুলো, কোন সবজি সমূহের চাহিদা বেশী এবং বাজার মূল্য কেমন? বাজারে প্রবেশে কৃষকের কোন প্রকার সমস্যা আছে কি না? ইত্যাদি।

এসময় জরীপ কার্যক্রমের নেতৃত্ব দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম। এসময় সংশিষ্ট উপ সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল আলম এবং তানজিুল ইসলাম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন :

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© All rights reserved @www.biraldarpon24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট